লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিজিএফ চাল না পেয়ে ফিরে যাচ্ছে অসহায়-দুস্থ মানুষ, আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

—বরাদ্দকৃত সরকারি ভিজিএফ চাল না পেয়ে ফিরে যাচ্ছেন অসহায় দুস্থ মানুষ।

Share this news with

নীলফামারীর কিশোরগঞ্জের নিতাই ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ভিজিএফ চাল না পেয়ে ফিরে যাচ্ছেন অসহায় দুস্থ মানুষেরা। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবুর বিরুদ্ধে চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নিতাই ইউনিয়নের বেলতলি বাজারের গোডাউনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

চাল বিতরণের সময়ে দেখা যায়, তালিকায় নাম থাকলেও অনেক অসহায় দুস্থ মানুষ চাল না পেয়ে ফিরে যাচ্ছেন। ভুক্তভোগীদের মধ্যে অনেকে বয়োবৃদ্ধ, কেউ বিধবা, কেউ স্বামী পরিত্যক্তা। আবার কেউ এমন আছেন যারা চলাফেরা করতে পারেন না বা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করেন। তারাই এই সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চাল নিতে এসে তালিকায় নাম থেকেও চাল না পেয়ে অনেক বৃদ্ধা অসহায় নারী চোখের পানি ফেলতে ফেলতে ফিরে যান। প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের নাম তালিকায় থেকেও তারা চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।

আরও দেখা যায়, সুবিধাভোগীদের মধ্যে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও যারা চাল পেয়েছেন তাদের পরিমাণে কম দেওয়া হয়েছে। কেউ ৭ কেজি আবার কেউ ৮ কেজি চাল পেয়েছেন।

ভুক্তভোগী রাশিদা বেগম বলেন, আমাকে ভিজিএফ চাল নেওয়ার জন্য স্লিপ দেওয়া হয়েছে। তবে এখানে সকালে এসে লাইনে দাঁড়িয়ে থেকেও চাল পাইনি। আমি আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকি। খুব গরীব মানুষ, ঈদে একটু ভালো খাবো সে অবস্থাও নাই।

আরেক ভুক্তভোগী প্রতিবন্ধী আলতানুর রহমান বলেন, আমি প্রতিবন্ধী মানুষ। চলাফেরা করতে পারিনা। আমাকে এবার ঈদে ১০ কেজি চালের জন্য স্লিপ দেওয়া হয়েছে। তবে এখানে এসে সকাল থেকে দাঁড়িয়ে থেকেও পেলাম না। এখন চিন্তা হচ্ছে পরিবারের লোকজন কি খাবে।

চাল পাওয়া সুবিধাভোগী কহিনুর বেগম বলেন, আমাকে ১০ কেজি চালের স্লিপ দিয়েছিলো কিন্তু পরিমাণে পেয়েছি ৭ কেজি। সরকারি বরাদ্দ সঠিক দেওয়ার কথা থাকলেও সেটি পাইনি। আমাদের কম দিয়ে চেয়ারম্যান চাল আত্মসাৎ করছে।

এবিষয়ে নিতাই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোত্তাকিমুর রহমান আবু বলেন, চাল শেষ হওয়ার কারনে হয়তো দেয়া হয়নি। তবে কেউ চাল কম পেয়েছে সেটা আমার জানা নাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, নিতাই ইউনিয়ন পরিষদে ২ হাজার ৭৮৭ কার্ডের বিপরীতে ২৭ দশমিক ৮৭০ মেট্রিক টন চাল বরাদ্দ ছিলো । সেখানে কাউকে কম দেওয়ার সুযোগ নাই। বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০