এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১৫ অক্টোবর ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

Share this news with

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজের সামনে ছাত্রলীগের অমানবিক হামলা ও নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আন্দোলনের সেই সময়ে শিক্ষার্থীদের পাশে থাকার বিষয়টি তুলে ধরে নবীন শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো যৌক্তিক দাবিতে পাশে থাকার বার্তা দিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সরকারি শাহ্ সুলতান কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত এই নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়।

বক্তব্যে হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, নবীন শিক্ষার্থীরা মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উত্তরাঞ্চলের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি শাহ্ সুলতান কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সুযোগ পেয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের ভালো ফলাফল অর্জন করতে হবে। উচ্চশিক্ষার জন্য দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ তৈরি করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আন্দোলনের সময় সরকারি শাহ্ সুলতান কলেজের সামনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অমানবিক হামলা চালিয়েছিল এবং শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হতে হয়েছিল। সেই কঠিন সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল ছাত্রদল। শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য দাবির পক্ষে ছাত্রদল ভবিষ্যতেও কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সরকারি শাহ্ সুলতান কলেজ থেকে পড়াশোনা করে অনেকেই চিকিৎসক, প্রকৌশলীসহ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং দেশের উন্নয়নে অবদান রেখেছেন। নবীন শিক্ষার্থীরাও মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করে ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে জেলা ছাত্রদল সভাপতি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার চেষ্টা করে। আপনাদের শিক্ষাজীবন যেন সুন্দরভাবে পরিচালিত হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। শিক্ষাজীবনে কোনো সমস্যা থাকলে ছাত্রদলের নেতাকর্মীদের মাধ্যমে আমাদের কাছে আসবেন। আমরা সব ধরনের সহযোগিতার মাধ্যমে আপনাদের শিক্ষাজীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।”

হাবিবুর রশিদ সন্ধান সরকার সরকারি শাহ্ সুলতান কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে এবং নিজেদের মেধা বিকাশের সুযোগ পায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি, বগুড়া-৬ (সদর) আসনের এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহীন সাখাওয়াত চৌধুরী, এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল করিম ও আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

২

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

৩

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

৪

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

৫

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

৬

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

৭

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

৮

লালনমেলায় মাদক প্রতিরোধে কঠোর নজরদারি, পুলিশের অভিযানে জব্দ ২ হাজার সরঞ্জাম

৯

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১১

বগুড়া মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১২

ঘুরতে নিয়ে গিয়ে শিশুকে বলাৎকার, ভ্যানচালক গ্রেপ্তার

১৩

বিএমইউ ও বিআইডব্লিউটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধীদের র‍্যালি ও সাদাছড়ি বিতরণ

১৫

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

১৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

১৭

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় সরকার-বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান শফিকুর রহমানের

১৮

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ও পূজামণ্ডপে সরকারি সহায়তা বিতরণ

১৯

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

২০