মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
২ জুন ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় সিপিপি টিম লিডার ও সাবেক মেম্বার এর মৃত্যু

Share this news with

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে আহত সিপিপি টিম লিডার ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো. ওহাব  (৬০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দিবাগত রাত (২রা জুন) রাত দেড়টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি উপজেলার চাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘটখালী গ্রামের (পাড়ের বাড়ির) মৃতঃ মকদুম আলী হাওলাদার এর ছেলে। তিনি ১নং ওয়ার্ডের রেডক্রিসেন্ট এর সহযোগী সিপিপির টিম লিডার ও অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি চাওড়া ইউনিয়ন বিএনপির বিএনপির যুগ্ম-আহবায়ক পদে ছিলেন। তার জানাজার নামাজ মঙ্গলবার ২রা জুন ২০২৬ বিকাল ৫.৩০ মিনেটের সময় তার নিজ বাড়ি ঘটখালী (পাড়ের বাড়িতে) অনুষ্ঠিত হবে বলে জানান তার পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১লা জুন) রাত সাড়ে ৯টায় ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর ঘটখালী নামক স্থানে ঘটখালী ঈদগাহ এর কাছ দিয়ে বাড়ি যাবার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর অটো রিক্সা তার গায়ের উপর উঠিয়ে দেয়।

এতে ওহাব মেম্বার গুরুতর আহত হন,তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।রাত দেড় টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও আমতলী সিপিপির উপ-পরিচালক মো. আসাদ গভীর শোক জানিয়েছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১০

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১১

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১২

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৩

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৪

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৫

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১৬

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১৭

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৮

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৯

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

২০