
বেসিক এডুকেশন অ্যান্ড লিটারেসি মাস উপলক্ষে বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে সহায়ক কার্যক্রম পরিচালনা করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শহরের শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছে জুতা, মোজাসহ নানা উপকরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করলে শিক্ষার পরিবেশ আরও সহায়ক করে তুলবে।
একইদিন, হজ্ব পরবর্তী জীবন শীর্ষক আলোচনা সভা করেছে বগুড়া আল হারামাইন হাজী ফাউন্ডেশন। শহরের জলেশ্বরীতলা সিটি সেন্টারে আয়োজিত দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রধান অতিথি ছিলেন রেজাউল করিম বাদশা এমপি। বরেণ্য অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।
সভাপতিত্ব করেন আল হারামাইন হাজী ফাউন্ডেশন সভাপতি আলহাজ্ব জিআরএম খায়রুজ্জামান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান আলোচক স্কুল অভ দ্য হলি কুরআন বগুড়ার অধ্যক্ষ ও কাবা হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা আল মাদানী, ইঞ্জিনিয়ার শাহীন উদ্দিন, এএম আজাদ চয়ন মোল্লা, আল হারামাইন হাজী ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম।
মন্তব্য করুন