বগুড়া জেলা প্রতিনিধি
২১ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে স্বামীর সম্মুখে গৃহবধূকে গলা কেটে হত্যা

Share this news with

বগুড়ার গাবতলী উপজেলায় বুধবার দিবাগত গভীর রাতে রীতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে নিজ ঘরে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রীতা রানী ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। ঘটনার সময় বাড়িতে কেবল স্বামী-স্ত্রী দুজনই ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার সুবাদে ঢাকায় অবস্থান করছেন। নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, রাত ১০টার দিকে খাবার খেয়ে তারা দুজন আলাদা কক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে নিজের ঘরের দরজায় ধাক্কার শব্দ এবং স্ত্রীর ঘর থেকে গোঙানির আওয়াজ শুনে তিনি দ্রুত সেখানে ছুটে যান। সেখানে গিয়ে তিনি মেঝেতে স্ত্রীর গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

বিধান চন্দ্রের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সদর দরজা খোলা থাকায় ধারণা করা হচ্ছে, ঘাতকরা বাড়ির প্রধান দরজা দিয়েই ভেতরে প্রবেশ করেছিল।

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেন এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৩

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

৭

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

৮

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৫

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৭

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

১৮

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৯

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

২০