সর্বশেষ
||বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন||ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ||রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ||বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার||বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২||ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি||ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ||কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা
মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ

Share this news with

বগুড়ার আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের পর নির্বাচিত কয়েকজনকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দেওয়ার অভিযোগ উঠেছে। তবে নির্বাচিতদের অনেকেরই আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন চূড়ান্ত ফল প্রকাশ করে। যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে যাচাই-বাছাই শেষে ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তথ্য সংগ্রহকারী পদে ৮৬ জন এবং রিজার্ভে ৯ জনসহ মোট ৯৫ জনকে নির্বাচিত করা হয়। এছাড়া সুপারভাইজার পদে ৯ জন এবং রিজার্ভে একজনসহ মোট ১০ জন নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন স্বাক্ষরিত পত্রে ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর নির্বাচিত স্বেচ্ছাসেবীদের অনেকে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২১ জুলাই তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে তথ্য সংগ্রহকারী পদে ৭০০-এর বেশি এবং সুপারভাইজার পদে ৯০ জন প্রার্থী আবেদন করেন। পরবর্তী সময়ে ৩ আগস্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বোর্ডের মাধ্যমে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

ফলাফল অনুযায়ী, সান্তাহার পৌরসভায় ১৫ জন, সান্তাহার ইউনিয়নে ১২ জন, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১৫ জন, আদমদীঘি সদর ইউনিয়নে ১৬ জন, নশরতপুর ইউনিয়নে ১৪ জন, কুন্দগ্রাম ইউনিয়নে ১২ জন এবং চাঁপাপুর ইউনিয়নে ১১ জন তথ্য সংগ্রহকারী নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সুপারভাইজার পদে ১০ জন নির্বাচিত হন।

তবে ফল প্রকাশের পর বাদ পড়া কয়েকজন প্রার্থী নির্বাচিতদের মধ্যে অনেকের রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাদের কয়েকজনকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা হলেও, অভিযোগের পক্ষে নির্দিষ্ট সাংগঠনিক পদ বা রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।

নির্বাচিত কয়েকজন স্বেচ্ছাসেবী দাবি করেন, নিয়োগ পরীক্ষা নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তাদের মতে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতাকে বিবেচনায় নিয়েই প্রার্থী বাছাই করা হয়েছে। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে নির্বাচিত করা হয়নি।

তাদের অভিযোগ, নিয়োগে কৃতকার্য না হওয়া কয়েকজন প্রার্থী ব্যক্তিগত ক্ষোভ থেকে নির্বাচিতদের রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন। এতে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত ব্যক্তিদের সামাজিকভাবে হেয় করা হচ্ছে বলেও তারা দাবি করেন।

সংশ্লিষ্টরা জানান, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ পরিচালনা করা হচ্ছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে উপযুক্ত পরিবারের তালিকা তৈরির এ কার্যক্রম ১ আগস্ট শুরু হয়ে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আদমদীঘিতেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, তথ্য সংগ্রহকারী পদে ৮৬ জন ও রিজার্ভে ৯ জন এবং সুপারভাইজার পদে ৯ জন ও রিজার্ভে একজন নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ কার্যক্রমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি করা হয়েছিল।

তিনি বলেন, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন

ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি

ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

১০

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

১১

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

১২

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

১৩

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

১৪

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

১৫

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

১৬

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

১৭

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১৮

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১৯

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

২০