সর্বশেষ
||আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে||কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ||চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত||আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার||জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব||জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার||মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল||সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড||‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎
রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
৫ জুন ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জ্য কমানোর আহ্বান: সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

Share this news with

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা এবং দূষণ কমাতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। ‘প্রকৃতি রক্ষাই-জলবায়ুর সুরক্ষা’—এই আন্তর্জাতিক প্রতিপাদ্যকে সামনে রেখে এনভায়রনমেন্ট প্রটেকশন ফোরাম (ইপিএফ), স্বদেশ-সাতক্ষীরা ও তাদের সমমনা বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে আজ শুক্রবার সকালে নানা কর্মসূচি পালিত হয়।

​সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ম্যানগ্রোভ সভাঘরে গিয়ে একটি আলোচনা সভায় মিলিত হয়।

​সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, অতিরিক্ত কার্বন নিঃসরণ, বনভূমি ধ্বংস, নদী ও জলাশয় দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয় দিন দিন বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রকৃতি সংরক্ষণই জলবায়ু সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়। বক্তারা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেন।

​বাপা সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী মরিয়ম মান্নান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, রূপা বসু, ভূমিহীন নেতা আবদুস সামাদ, মফিজুর রহমান এবং সমাজকর্মী সাকিবুর রহমান বাবলা। এ সময় যুব প্রতিনিধি হিসেবে জারিন তাসমিন, ঝিলিক, তানজিম হোসেন, সুরাইয়া ও মেহেদি হাসান পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

​অনুষ্ঠানের শুরুতে দিবসের মূল আলোচনা পত্র পাঠ করেন ইপিএফ সদস্য ও মডারেটর মাধব চন্দ্র দত্ত। আলোচনা সভা শেষে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

১০

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

১১

‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১২

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল গান্ধী-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

১৩

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঠেকাতে কড়া অবস্থান, শম্ভু সীমান্তে পুলিশি বাধা

১৪

কুষ্টিয়ায় তরুণী নির্যাতন ও ধর্ষণ মামলা রেকর্ড: প্রধান আসামি আদালতে, সহযোগীদের ধরতে অভিযান

১৫

দৌলতপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, প্রণোদনার উপকরণ পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

১৬

‎নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, আটক ৩

১৭

ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৮

বাংলা ছবি নিয়মিত না দেখলেও অভিনয়ে আগ্রহী কাজল

১৯

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: এখনো তাড়া করে ফেরে সেই বিভীষিকাময় স্মৃতি

২০