আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎ধুনটের প্রবীণ বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডলের ইন্তেকাল

Share this news with

বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল খালেক মন্ডল (৭০) আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

‎মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেল ৪টার দিকে ধুনট পৌরসভার পশ্চিম ভরণশাহী গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

‎মরহুম আব্দুল খালেক মন্ডল পশ্চিম ভরণশাহী গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ধুনটের স্থানীয় রাজনীতিতে তিনি দীর্ঘদিন সক্রিয় ছিলেন। রাজনৈতিক অঙ্গনে অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে এলাকায় তিনি একজন পরিচিত ও প্রবীণ রাজনৈতিক নেতা হিসেবে সুপরিচিত ছিলেন।

‎তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ধুনটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

‎আব্দুল খালেক মন্ডলের মৃত্যুতে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।  বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি মো. আলিমুদ্দিন হারুন মন্ডল ও সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন চঞ্চল এবং ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. এ. রাশেদসহ বিভিন্ন ব্যক্তি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

‎এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

‎আব্দুল খালেক মন্ডলের মৃত্যুতে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তাঁর মৃত্যুতে ধুনটের বিএনপির স্থানীয় রাজনীতিতে একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের অধ্যায়ের সমাপ্তি হলো।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা

এক ছাদের নিচে সাত দপ্তর, ধুনটে নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন

‎ধুনটের প্রবীণ বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডলের ইন্তেকাল

অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম

ধুনটে বিশ হাজার তালবীজ রোপণ উৎসব শুরু

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে শিক্ষার্থী সমাবেশ

‎কোটবাড়ি থেকে কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে নিখোঁজ

ক্যান্সার আক্রান্ত শিশুদের সচেতনতায় PHOSB-এর পথযাত্রা

লাইসেন্সের নামে ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা আদায়

১০

বিটিভি ইউলুপ থেকে পরপর দুই ককটেল বিস্ফোরণ, প্রাইভেটকারের রং ক্ষতিগ্রস্ত

১১

জাকসুর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কম্পিউটার উপহার

১২

কাফরুল থানার সামনে জব্দ বাসে অগ্নিসংযোগ

১৩

সদরপুরে কালাচ সাপকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে দংশনে মৃত্যু

১৪

গড়াইয়ের বুকে ছুটল নৌকা, উৎসবে মাতল কুষ্টিয়াবাসী

১৫

সুনীল অর্থনীতিতে বিএমইউ শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিট সাক্ষাতের চ্যালেঞ্জ বিএনপি নেতার

১৭

কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের

১৮

অপরাধ নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশের কঠোর অবস্থান

১৯

নোবিপ্রবিতে অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি, শোকজ দুই শিক্ষককে

২০