
বগুড়ার ধুনটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখানে উপজেলা যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। একপর্যায়ে যুব সমাবেশটি বিশাল মহাসমাবেশে রূপ নেয়।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুসা, সহসভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধন।
সমাবেশ শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
মন্তব্য করুন