সর্বশেষ
||পুশইন প্রতিরোধে দৌলতপুর সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় গ্রামবাসী||অপহরণ নাকি প্রেমের টান? পুলিশ কনস্টেবলের মেয়েকে ঘিরে রহস্য, তদন্তে নতুন মোড়||সান্তাহারে কুখ্যাত মাদক কারবারি ‘শুটুকি’ গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড||বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত ১||পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, প্রাণ ফিরেছে পর্যটন নগরীতে||নওগাঁ সীমান্তে উত্তেজনা: শূন্য রেখায় ১৭ ভারতীয় নাগরিক, সতর্ক অবস্থানে বিজিবি||জিমেইল হ্যাক করে ব্যাংক ও বিকাশ-নগদ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২||নওগাঁর নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার||খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার||দাওয়াত খেতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার ২

দাওয়াত খেতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার ২

Share this news with

 

নীলফামারীর কিশোরগঞ্জে ফুফুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার হয়ে বিএনপি নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। এঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

নিহত রেজাউল করিম (৪০) মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে ও তিনি ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ৬ ছেলের মধ্যে ৫ ভাইয়ের সঙ্গে অপর ভাই আমিন উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত সোমবার রেজাউল করিম আত্মীয় স্বজনসহ ফুফা আমিন উদ্দিনের বাড়িতে দাওয়াত খেতে যায়। এসময়ে আমিন উদ্দিনের অপর ভাই ও তার ছেলেরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রেজাউল করিমসহ দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গত মঙ্গলবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিমের মৃত্যু হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাগুড়া দোলাপাড়া এলাকায় মৃত আফাজ উদ্দিনের ছেলে মিষ্টু মিয়া (৫২) ও তার ছেলে আদম আলী (২৮)।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এঘটনার নিহতের স্বজন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, বিএনপি নেতা রেজাউল করিম নিহতের ঘটনার গত বুধবার বিকেলে আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা। এসময়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন প্রতিরোধে দৌলতপুর সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় গ্রামবাসী

অপহরণ নাকি প্রেমের টান? পুলিশ কনস্টেবলের মেয়েকে ঘিরে রহস্য, তদন্তে নতুন মোড়

সান্তাহারে কুখ্যাত মাদক কারবারি ‘শুটুকি’ গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত ১

পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, প্রাণ ফিরেছে পর্যটন নগরীতে

নওগাঁ সীমান্তে উত্তেজনা: শূন্য রেখায় ১৭ ভারতীয় নাগরিক, সতর্ক অবস্থানে বিজিবি

জিমেইল হ্যাক করে ব্যাংক ও বিকাশ-নগদ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২

নওগাঁর নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

দাওয়াত খেতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার ২

১০

বগুড়ার কৃতি সন্তান ফারুক আহমেদ অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

১১

সংঘর্ষের চিত্র ক্যামেরাবন্দি করায় সাংবাদিকের ওপর হামলা, নিউজ প্রকাশ না করার হুমকি

১২

বরগুনা সদরে বজ্রপাতে মহিউদ্দিন নামে এক কৃষকের মৃত্যু

১৩

বান্দরবানে চলন্ত পর্যটকবাহী গাড়িতে আগুন, বড় দুর্ঘটনা এড়ালেন ১০ পর্যটক

১৪

বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন

১৫

‎জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল

১৬

প্রথমবার লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

১৭

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

১৮

সীমান্তে উত্তেজনা
লালমনিরহাটে ৩৩ ব্যক্তিকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

১৯

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জ্য কমানোর আহ্বান: সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

২০