সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
১৯ অগাস্ট ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশমাইল এলাকায় গাঁজাসহ মিজানুর রহমান মিজান (৬৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটকের সময় তার কাছ থেকে দুই গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক মিজানুর রহমানের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে। বর্তমানে তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীর মাদক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে বলে দাবি করেন চিশতী। তাদের মধ্যে শহীদ সালাম-বরকত হলের পরিচ্ছন্নতাকর্মী মো. বিজয়, নতুন কলা ভবনের পরিচ্ছন্নতাকর্মী স্বধিব এবং বেগম খালেদা জিয়া হলের নিরাপত্তাকর্মী রিপনের নাম রয়েছে বলে তিনি জানান।

চিশতী বলেন, “জাকসু ও প্রশাসনের সমন্বয়ে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে অভিযান ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আটক ব্যক্তির কাছ থেকে গাঁজা উদ্ধারের পাশাপাশি আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশা করছেন। জাকসুর বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। পরে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ নিয়ে এসে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করি।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

বঙ্গ সোনাহাট ফুটবল একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ইউএনও

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

জাবি উদ্যোগ নিলে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা সম্ভব: পরিবেশ প্রতিমন্ত্রী

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

১০

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১১

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১২

ধুনটে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

১৩

‎নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

১৪

ঘুমের ব্যাঘাত করায় নবজাতককে হত্যা করল মা

১৫

নারীদের যাতায়াতে চালু হলো বিআরটিসির পিংক বাস

১৬

নেপালের সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

১৭

নিবন্ধিত অথচ অভিভাবকহীন ধুনট পাবলিক লাইব্রেরি ভূগছে নানা সংকটে

১৮

জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অনির্দিষ্টকাল অবস্থান কর্মসূচি

১৯

ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে এলএসপিদের অবস্থান কর্মসূচি

২০