সর্বশেষ
||দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার||বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ||জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন||বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার||নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম||চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত||রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা||তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা||রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন||বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক
সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২২ জুলাই ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) মেডিকেল সেন্টারে ওষুধ কারচুপি, নানা অব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার নিম্নমানের প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারাবীর সঞ্চালনায় ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা চিকিৎসাকেন্দ্রের সার্বিক সেবার মান উন্নয়ন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর এবং ওষুধ কারচুপির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ন্যূনতম সেবা দিতে ব্যর্থ হচ্ছে। জরুরি মুহূর্তে প্রয়োজনীয় ওষুধ মেলে না, পরীক্ষার জন্য শিক্ষার্থীদের পাঠানো হয় বাইরে। এমনকি ভর্তির সময়ের ডোপ টেস্টও বাইরে থেকে করাতে হচ্ছে, যা শিক্ষার্থীদের অতিরিক্ত আর্থিক চাপে ফেলছে।

সমাবেশে জাকসুর খাদ্য ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের দায়িত্বে গাফিলতি এবং সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কঠোর সমালোচনা করা হয়।

বিপ্লবী ছাত্রমৈত্রীর সংগঠক সোমা ডুমরি বলেন, “মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করার বদলে সেখানে উল্টো ওষুধ কারচুপির ঘটনা ঘটছে। প্রশাসনের উচিত এর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত শাস্তির মুখোমুখি করা।”

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাযিহা নওয়ার বলেন, “ক্যাম্পাসে দুর্ঘটনা, সাপের কামড় বা নারী নির্যাতনের মতো জরুরি পরিস্থিতিতেও চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত সেবা পাওয়া যায় না। বাজেট বাড়ানো কিংবা সেবার মান উন্নত করার বদলে যদি ওষুধ কারচুপি হয়, তবে শিক্ষার্থীদের আস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।”

মানববন্ধন থেকে অনতিবিলম্বে চিকিৎসাকেন্দ্রের ওষুধ সরবরাহ স্বাভাবিক করা এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এছাড়াও সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ছাত্রমৈত্রী জাবি শাখার সংগঠক সোমা ডুমরি, শিক্ষার্থী বিশ্বজিৎ রায়, ওয়ালি মাসুদ ও নাযিহা নাওয়ার।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা

রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

১০

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

১১

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

১২

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

১৩

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

১৪

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

১৫

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

১৬

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

১৭

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

১৮

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

১৯

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

২০