আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
২০ মে ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবি মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো ইনডোর গেমসের আয়োজন

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ইনডোর গেমস প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (১৮ মে) শুরু হওয়া এ আয়োজনে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ দেখা যায়। আজ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রতিযোগিতায় ইনডোর গেম হিসেবে রাখা হয়েছিল দাবা, লুডু, ক্যারম, উনো এবং ফিফা। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব মিলিয়ে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেছিলেন মার্কেটিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মমতাজ আক্তার মুন্নি। পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন বিভাগের চতুর্থ বর্ষের (১৩তম ব্যাচ) শিক্ষার্থীরা এবং অন্যান্যরা সার্বিক সহযোগী হিসেবে ছিলেন।

আয়োজকরা জানান, বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করা, আনন্দঘন পরিবেশ তৈরি এবং সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই প্রথমবারের মতো এ ইনডোর গেমস আয়োজন করা হয়েছে। দুই দিনজুড়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণে বিভাগে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন মুর্তজা মাহিন এবং রানারআপ হয়েছেন ইশতিয়াক বিন ইকবাল, উনোতে চ্যাম্পিয়ন হয়েছেন তামজিদ ইসলাম ও রানারআপ হয়েছেন মাহমুদুল হাসান। তাছাড়া লুডুতে চ্যাম্পিয়ন হয়েছেন তানজিলা আক্তার ও ইউশি, আর রানারআপ হয়েছেন জান্নাতুন নিসা মিম ও মেহরীন মজুমদার। এদিকে, ক্যারমে চ্যাম্পিয়ন হয়েছেন আরাফ ও তাসরিফ হোসেন এবং রানারআপ হয়েছেন খায়রুল ইসলাম ও তানজিলা আক্তার। ফিফায় চ্যাম্পিয়ন হয়েছেন সুপ্ত সরকার এবং রানারআপ হয়েছেন বিজয় সাহা। এছাড়া ই-ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছেন তাসরিফ হোসেন এবং রানারআপ হয়েছেন ইনজামুল হল।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ

ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

জুলাইয়ের গান ও মোমবাতি প্রজ্বালনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ

শিশু রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত ইন্সপেক্টর জয়নুল আবেদীন

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

জিন্নাহর মুসলিম উম্মাহর জন্য অবদান নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

কুবি গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান

বায়ুদূষণ রোধে নওগাঁ সদরে ভ্রাম্যমাণ আদালত: ২৫ হাজার টাকা জরিমানা

পদ্মা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু: তদন্ত ও অবৈধ হাসপাতাল সিলগালার দাবি

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১০

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

১১

সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম

১২

জনগণের সংকট সমাধানে সরকার ব্যর্থ: হামিদুর রহমান আযাদ

১৩

ডাকসুর নতুন অনার বোর্ডে নেই গোলাম রাব্বানী ও রাশেদ খাঁনের নাম

১৪

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেবে জামায়াত, চলছে প্রার্থী বাছাই

১৫

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১

১৬

সংস্কার শেষে উদ্বোধন হলো ডাকসু সংগ্রহশালা

১৭

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই: প্রতিমন্ত্রী

১৮

দৌলতপুরের বন্যা পরিস্থিতিতে জরুরি সহায়তার দাবি সংসদ সদস্য বাচ্চু মোল্লার

১৯

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

২০