ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রশিবিরের বিরুদ্ধে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারবিরোধী মিথ্যা প্রচারণা এবং তাদের গুপ্ত নেতা-কর্মীদের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধে জড়িত থাকার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৪ জুন) দুপুরে অনুষ্ঠিত মিছিলটি কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে বনানী চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব হোসেন সোহাগের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভুক্তভোগী নারীর পরিচয় প্রকাশ করে নারীর অধিকার ও গোপনীয়তার নীতি লঙ্ঘন করা হয়েছে। তারা বলেন, গুমের মতো স্পর্শকাতর বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বক্তারা আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে কার্যকর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, প্রকৃত ঘটনাগুলোকে আড়াল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে।

এ সময় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অপপ্রচার ও বিভ্রান্তিকর রাজনৈতিক প্রচারণার সমালোচনা করে বলেন, এসব কার্যক্রম শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

২

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

৩

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

৪

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বহিষ্কার, জাবি ছাত্রশক্তির নেতা রাব্বিকে পুলিশে সোপর্দ

৫

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

৬

রাসূল (সা.)-এর অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশের দাবি

৭

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে রাজধানীতে মানববন্ধন

৮

পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

৯

কচ্ছপতলী বাজারে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

১০

আলোর মিছিলে নবাগত মুখ: তারুণ্যের প্রত্যাশা ও ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০

১২

বগুড়ায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা

১৪

৪ লাখ টাকার খাজনা যেভাবে হয়ে গেল ৬ হাজার, আদমদীঘির ভুমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা পায় না ভূমি মালিকরা

১৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমীনের মনোনয়ন দাখিল

১৬

কুমারখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার

১৭

কুড়িগ্রামে সৎ নেতৃত্ব ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দাওয়াতী সমাবেশ

১৮

পর্যটনের নামে পাহাড়ে কংক্রিটের বিস্তার, কতটা নিরাপদ বান্দরবানের পরিবেশ?

১৯

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

২০