সর্বশেষ
||Pinco kazino: yeni oyunlar və imkanlarla tanış olun||কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত||ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি||রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে||আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক||বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার||কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০||রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ||আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি||চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের
ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রশিবিরের বিরুদ্ধে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারবিরোধী মিথ্যা প্রচারণা এবং তাদের গুপ্ত নেতা-কর্মীদের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধে জড়িত থাকার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৪ জুন) দুপুরে অনুষ্ঠিত মিছিলটি কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে বনানী চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব হোসেন সোহাগের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভুক্তভোগী নারীর পরিচয় প্রকাশ করে নারীর অধিকার ও গোপনীয়তার নীতি লঙ্ঘন করা হয়েছে। তারা বলেন, গুমের মতো স্পর্শকাতর বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বক্তারা আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে কার্যকর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, প্রকৃত ঘটনাগুলোকে আড়াল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে।

এ সময় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অপপ্রচার ও বিভ্রান্তিকর রাজনৈতিক প্রচারণার সমালোচনা করে বলেন, এসব কার্যক্রম শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Pinco kazino: yeni oyunlar və imkanlarla tanış olun

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

১০

আন্তর্জাতিক যুব দিবসে ঢাকায় জামায়াতের যুব র‍্যালি

১১

ক্রীড়ার উন্নয়নেই কাজ করেছেন কোকো, রাজনীতিতে ছিলেন না: রিজভী

১২

মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩

১৩

কুবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির

১৪

পাখি হত্যার দায়ে বগুড়ার শেরপুরে গাছের মালিকের বিরুদ্ধে মামলা

১৫

বগুড়ার নন্দীগ্রামে প্রশাসনের তিন কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করল মঞ্চ-২৪

১৭

গরুর ফার্মে নকল সিগারেটের কারখানা, দৌলতপুরে জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা

১৮

আখেরি চাহার সোম্বা: ধর্মীয় তাৎপর্য, ঐতিহাসিক বাস্তবতা ও করণীয়

১৯

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

২০