আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদল কর্তৃক অবৈধ সিট দখলের অভিযোগে রাবিতে শিবিরের মানববন্ধন

Share this news with

শহীদ শামসুজ্জোহা হল, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা অবৈধভাবে সিট দখলের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির।

সোমবার (২৯ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে এখন অবধি অবৈধভাবে সিট দখল করে রাখার ঘটনার নজির পাওয়া গিয়েছে।

এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসিম আহমেদ অবৈধভাবে শহীদ জিয়াউর রহমান হলে অবস্থান করছে।

এছাড়াও শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ শাহরিয়ারের নিয়মিত শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার দীর্ঘদিন পরও হলে সিট দখল করে আছে।

বৈধ আবাসিকতা না থাকলেও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে অবৈধভাবে শহীদ সোহরাওয়ার্দী হলে থাকছে ফার্মেসি বিভাগের নাহিদ, বাংলা বিভাগের আরিফ ও ইসলামিক স্টাডিজ বিভাগের লতিফুর।”

এ সময় শাখা ছাত্রশিবিরের মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মেহেদী সজীব বলেন, “সিট দখলের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে ছাত্রদলকে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করার আহ্বান জানাই। কিন্তু রাজনীতির নামে ছাত্রলীগীয় কায়দায় সিট দখলের রাজনীতি, টেন্ডারবাজি ক্যাম্পাসে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না।”

তিনি আরও বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্যাম্পাসগুলোকে দখলমুক্ত করা হয়েছে। তা কোনো ধরনের সংগঠনের কারণে বৃথা হতে দেব না। ছাত্রশিবির থাকতে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে হল দখলের রাজনীতি ফিরতে দেওয়া হবে না।”

শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “হল সকল শিক্ষার্থীর মৌলিক অধিকার। একজন শিক্ষার্থী সিনিয়র হয়ে মাস্টার্সে উঠে গেছে কিন্তু সিট পাচ্ছে না। কিন্তু মাস্টার্স শেষ হওয়ার পরও দেখা যাচ্ছে ক্ষমতাশীল দলের ছাত্রসংগঠন হওয়ার কারণে তারা হলে অবস্থান করছে।

এর প্রতিবাদে আমরা বিবৃতি দিলে তারা বলল, স্পষ্ট প্রমাণ দিতে। অথচ হলে যারা অবৈধভাবে অবস্থান করছে তাদের সুস্পষ্ট প্রমাণ দিলেও তারা তা অস্বীকার করে মিথ্যাচার করছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।”

শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, “১৬ জুলাই ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার মধ্য দিয়ে হলদখল, সিট-বাণিজ্য ও গেস্টরুম কালচারের অবসান ঘটেছিল।

নতুন করে সরকারদলীয় ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আবারও হলদখল, গেস্টরুম কালচার ও শিক্ষার্থীদের কাছে চাঁদাবাজি করার চেষ্টা করেছে।”

তিনি আরও বলেন, “এই কাজে সহযোগিতা করছে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে, ছাত্রদল নেতাদের ছাত্রজীবন শেষ হওয়ার পর এক বছর, দেড় বছর হয়ে গেলেও তাদের সিট কর্তন করা হচ্ছে না।

অথচ একজন সাধারণ শিক্ষার্থীর সিট বাতিল করে দেওয়া হচ্ছে শুধু দলীয় পরিচয়ের কারণে। ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সিট দেওয়া হয়েছে। সুস্থ নীতিমালা প্রণয়ন করে বৈধ পদ্ধতিতে সকল শিক্ষার্থীর সিট নিশ্চিত করতে হবে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০