তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চার বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক রাজু গ্রেপ্তার

—প্রতীকী ছবি।

Share this news with

মৌলভীবাজারের কমলগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজু গড় (২৩) নামে এক চা শ্রমিক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে মাধবপুর ইউনিয়ন পাত্রখোলা চা বাগানে এ ঘটনাটি ঘটে। পরে শিশুর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ঘটনার দিন রাতে অভিযুক্ত রাজু গড় শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। শনিবার (ঈদের দিন) শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষয়টি জানাজানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে অবহিত করলে ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে। ভিকটিম শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন আছে।

এ বিষয়ে অভিযুক্তের বাবা সত্যনারায়ণ গড়ের দাবি, তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ‘শিশুটিকে কেবল চড়-থাপ্পড় মারা হয়েছিল। আগের বিরোধের ঘটনায় মিথ্যা এ ঘটনা সাজানো হয়েছে।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনার খবর পেয়েই পাত্রখোলা চা বাগানে অভিযুক্তের বাড়ি পুলিশ ঘিরে রাখে। পরে থানায় মামলা দারের করার পর রাজু গড়কে গ্রেপ্তার করা হয়।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

শিক্ষাব্যবস্থা সংস্কারের ৮ দফা দাবিতে শহিদ মিনারে অবস্থান ও গণস্বাক্ষর

গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালকের বিচারের দাবিতে মানববন্ধন

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

১০

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

১১

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

১২

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

১৩

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

১৪

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

১৫

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

১৭

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

১৮

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

২০