
চট্টগ্রামে টানা কয়েক দিনের ভারী বর্ষণে জেলার ১৫ উপজেলার মধ্যে অধিকাংশ এলাকাই পানিতে প্লাবিত হয়েছে। বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ, ফটিকছড়ি, বোয়ালখালী ও হাটহাজারী উপজেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা দিয়েছে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায়। টানা বৃষ্টিতে এসব উপজেলার নিম্নাঞ্চল এবং নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অনেক গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রায় চরম দুর্ভোগ নেমে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, পানি দ্রুত না নামায় অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রয়োজনীয় কাজে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়ছেন মানুষ। একই সঙ্গে কৃষিজমি ও বসতবাড়িও পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে।
এদিকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন