তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রী দুদকের মামলায় অভিযুক্ত

Share this news with

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ ও তাঁর স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, তাঁর স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

দুদক জানিয়েছে, নির্বাচনী হলফনামায় দাখিল করা সম্পদের বিবরণীসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই ও অনুসন্ধান করা হয়েছে। অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদের বিবরণীসহ বিভিন্ন তথ্য মাঠপর্যায়ে অনুসন্ধান করা হয়েছে। অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় আইনগত ব্যবস্থা হিসেবে মামলা করা হয়েছে।

দুদকের এ পদক্ষেপের ফলে সাবেক সংসদ সদস্য ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সম্পদসংক্রান্ত অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হলো।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

২

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

৫

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

৬

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

৭

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩

৮

ভূরুংগামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি চক্রের হোতা গ্রেপ্তার

৯

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রী দুদকের মামলায় অভিযুক্ত

১০

মাদকমুক্ত সমাজ গড়তে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক

১১

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

১২

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

১৩

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

১৪

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

১৬

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৭

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

১৮

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

১৯

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২০