তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া-১: এমপি বাচ্চু মোল্লার ব্যক্তিগত সহকারী হলেন যুবদল নেতা মাহবুবুর রহমান

ছবি—এমপি বাচ্চু মোল্লার ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমান।

Share this news with

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা’র ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে মনোনীত হয়েছেন মো. মাহবুবুর রহমান। তিনি বর্তমানে দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত রবিবার (৯ মার্চ) সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে মাহবুবুর রহমানের নাম চূড়ান্ত করে জাতীয় সংসদ কার্যালয়ে প্রয়োজনীয় সকল দাপ্তরিক কাগজপত্র জমা দিয়েছেন।

সংসদীয় সচিবালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্যের দাপ্তরিক কাজ ও এলাকাভিত্তিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এই নিয়োগ প্রদান করা হয়েছে। নবনিযুক্ত পিএ মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা আমাকে পিএ হিসেবে নিয়োগ দিয়ে জাতীয় সংসদ কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব।”

এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল। তিনি জানান, সংসদ সদস্যের সাথে আলোচনার প্রেক্ষিতে মাহবুবুর রহমানের নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। যুবদলের একজন সক্রিয় নেতাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনা চলছে।

তারাগুনিয়ার কৃতি সন্তান মো. মাহবুবুর রহমান এলাকায় একজন ভদ্র, শিক্ষিত ও মার্জিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, ব্যক্তিগত সহকারী হিসেবে তিনি সংসদ সদস্যের উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করতে এবং সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কার্যকরী ভূমিকা পালন করবেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

শিক্ষাব্যবস্থা সংস্কারের ৮ দফা দাবিতে শহিদ মিনারে অবস্থান ও গণস্বাক্ষর

গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালকের বিচারের দাবিতে মানববন্ধন

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

১০

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

১১

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

১২

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

১৩

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

১৪

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

১৫

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

১৭

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

১৮

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

২০