সর্বশেষ
||জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা||২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার||ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত, আহত ১; বেহাল সড়ক সংস্কারের দাবি||বগুড়া দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন, অভিযুক্ত রনি গ্রেপ্তার||গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের||সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী||দৌলতপুরে পদ্মার ভাঙন, নদীগর্ভে ৫০০ বিঘা জমি||থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ||রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু||ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী
Rstia Sairat Safa
১৪ মে ২০২৫, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল জ্যোতিরা

Share this news with

টি-টোয়েন্টিতে হতাশা থাকলেও ওয়ানডেতে হাসি ফুটল নিগার সুলতানাদের মুখে। বুধবার (১৪ মে) আইসিসির প্রকাশিত নারী ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৮ নম্বর জায়গা থেকে উঠে এসেছে ৭ নম্বরে।

মাত্র কয়েকদিন আগেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দল এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গিয়েছিল। সেখানে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শেষে হতাশার ছাপ ছিল স্পষ্ট। তবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সে দৃশ্যপট বদলে গেছে।

আজ প্রকাশিত বার্ষিক হালনাগাদে ৭ নম্বরে উঠে এসে নিজেদের অবস্থান কিছুটা দৃঢ় করল টাইগ্রেসরা। এই তালিকায় পাকিস্তান আছে ঠিক এক ধাপ পেছনে, ৮ নম্বরে।

ওয়ানডে র‍্যাঙ্কিং হালনাগাদে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সময়কালকে দুটি ভাগে বিবেচনা করেছে আইসিসি। এই দুই বছর আগের পারফরম্যান্স ৫০ শতাংশ ও সর্বশেষ বছরের পারফরম্যান্স বাকি ৫০ শতাংশ ওজন পেয়েছে।

২০২২ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ১৭টি ওয়ানডে খেলেছে, যেখানে জয় এসেছে মাত্র তিনটিতে। হেরেছে ৯ ম্যাচে, তিনটি হয়েছে পরিত্যক্ত। বাকি দুই ম্যাচ টাই হলেও একটি সুপার ওভারে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় এনে দেয় টাইগ্রেসদের।

তবে সর্বশেষ এক বছরে বাংলাদেশ নারীদের পারফরম্যান্স অনেক ভালো। ১১টি ম্যাচের মধ্যে জয় এসেছে ৭টিতে, হেরেছে মাত্র ৪টি। এই ধারাবাহিক উন্নত পারফরম্যান্সই মূলত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে এগিয়ে এনেছে।

বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। পাকিস্তানের রেটিং ৭৮, খুব কাছাকাছি। অন্যদিকে বড় ধস নেমেছে ওয়েস্ট ইন্ডিজে। ১০ রেটিং পয়েন্ট হারিয়ে তারা দুই ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছে। তাদের রেটিং এখন ৭২। ৫০ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড।

শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন হয়নি। বরাবরের মতো অস্ট্রেলিয়া (১৬৭) শীর্ষে। পরবর্তী অবস্থানগুলোতে যথাক্রমে আছে ইংল্যান্ড (১২৭), ভারত (১২১), নিউজিল্যান্ড (৯৬), দক্ষিণ আফ্রিকা (৯০) ও শ্রীলঙ্কা (৮২)।

বাংলাদেশ নারী দলের জন্য এটি নিঃসন্দেহে একটি প্রেরণাদায়ী মুহূর্ত। ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক উন্নতির এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারবে নিগার বাহিনী। টি-টোয়েন্টিতে হোঁচট খেলেও ওয়ানডেতে তারা এখন আশার প্রতীক।

  • সম্পাদক ও প্রকাশক  - PRESSDESK BD
    ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    ০১৭৪৬-৭৪৫১২৫
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত, আহত ১; বেহাল সড়ক সংস্কারের দাবি

বগুড়া দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন, অভিযুক্ত রনি গ্রেপ্তার

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের

সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী

দৌলতপুরে পদ্মার ভাঙন, নদীগর্ভে ৫০০ বিঘা জমি

থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী

১০

কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে রক্তাক্ত হামলা, দুই যাত্রী আহত; বিক্ষোভে দেড় ঘণ্টা ট্রেন আটকে

১১

কুড়িগ্রামে বাস ভাঙচুর ও শ্রমিক পেটানোর মামলার প্রধান আসামি গ্রেফতার

১২

কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

১৪

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

১৫

‎নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ

১৬

ধুনটে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

ধুনটে বাড়ির বারান্দায় ঝুলছিল কৃষকের মরদেহ, থানায় ইউডি মামলা

১৮

কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক

১৯

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

২০