সর্বশেষ
||বিএনপিপন্থী এমপি কর্তৃক হিজাব নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ ও মানববন্ধন||বরগুনায় টিকা ও ওষুধ সংকটের হুমকির মুখে প্রাণিসম্পদ খাত||লালমনিরহাটে আগমনী সমাজ উন্নয়ন সংস্থার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ||কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত||চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে||বিজিবির কূটনৈতিক তৎপরতায় সমাধান, ১২ জনকে ফিরিয়ে নিল ভারত||শিশুশ্রমের বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখিয়ে রাঙামাটিতে মানববন্ধন||মান্দায় ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার, ডিবি পুলিশের অভিযান||নওগাঁ সদরে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার, মাদকবিরোধী অভিযানে সাফল্য পুলিশের||মনোহরদী-কাপাসিয়া সংযোগে সেতুর অপেক্ষা, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ যাতায়াত

উৎসবে মাতলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আর্জেন্টিনা সমর্থকদের রঙিন মিছিল

Share this news with

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। চার বছর পর পর আয়োজিত এই মহাযজ্ঞকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও নিজ নিজ প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে নানা কর্মসূচি পালন করে থাকেন। সেই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। মিছিলে আর্জেন্টিনার পতাকা, জার্সি ও ব্যানার হাতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। এ সময় তারা প্রিয় দল ও খেলোয়াড়দের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন।

মিছিলে অংশ নেওয়া গণিত বিভাগের শিক্ষার্থী শরিফুল আলম বিজয় বলেন, ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হার এবং ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় ব্যর্থতার পরও আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে। ২০২১ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে তারা দারুণ প্রত্যাবর্তনের নজির স্থাপন করেছে।

তিনি আরও বলেন, আর্জেন্টিনা শুধু তারকা নির্ভর দল নয়; বরং সমন্বিত দলীয় পারফরম্যান্সই তাদের সবচেয়ে বড় শক্তি। তিনটি বিশ্বকাপ, অসংখ্য শিরোপা এবং মেসি-ম্যারাডোনার মতো কিংবদন্তিদের কারণে দলটি ফুটবল ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। আশা করি এবারও তারা শিরোপা জিতবে।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. তাজুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই দেখতাম, আমাদের এলাকার অধিকাংশ মানুষ আর্জেন্টিনার সমর্থক। সেখান থেকেই দলটির প্রতি আমার আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য, সমৃদ্ধ ইতিহাস এবং লিওনেল মেসির শৈল্পিক খেলা আমাকে আরও বেশি মুগ্ধ করে। আমার কাছে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হলো দলীয় ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া। এই টিম বন্ডিংয়ের কারণেই ২০২২ সালে তারা বিশ্বকাপ জিততে সক্ষম হয়েছিল।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইফ মাশরাফি বলেন, আর্জেন্টিনার ফুটবল এক ধরনের শিল্প। মেসি ও ম্যারাডোনার নান্দনিক ফুটবল বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত তৈরি করেছে। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমরা বন্ধুত্ব ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে চাই। আশা করি এবারও বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনার হাতেই উঠবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিপন্থী এমপি কর্তৃক হিজাব নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ ও মানববন্ধন

বরগুনায় টিকা ও ওষুধ সংকটের হুমকির মুখে প্রাণিসম্পদ খাত

লালমনিরহাটে আগমনী সমাজ উন্নয়ন সংস্থার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে

বিজিবির কূটনৈতিক তৎপরতায় সমাধান, ১২ জনকে ফিরিয়ে নিল ভারত

শিশুশ্রমের বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখিয়ে রাঙামাটিতে মানববন্ধন

মান্দায় ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার, ডিবি পুলিশের অভিযান

নওগাঁ সদরে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার, মাদকবিরোধী অভিযানে সাফল্য পুলিশের

মনোহরদী-কাপাসিয়া সংযোগে সেতুর অপেক্ষা, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ যাতায়াত

১০

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংস হত্যা: প্রধান আসামি রিমন পটিয়ায় গ্রেফতার

১১

‘রাজনৈতিক পরিচয়ে হলে অবস্থান করতে চাইলে আপনারা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলুন’- জাবি উপ-উপাচার্য

১২

কুমিল্লায় রক্তাক্ত ৬০ দিন: খুন ২৭, অপমৃত্যু ১০৫

১৩

উৎসবে মাতলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আর্জেন্টিনা সমর্থকদের রঙিন মিছিল

১৪

ওসিকে এমপি মোবাশ্বেরের লালকার্ড

১৫

রাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক, পুলিশের হাতে সোপর্দ

১৬

ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে জবি শিক্ষার্থী নূর

১৭

খোলপেটুয়ায় অবৈধ বালু উত্তোলন: শ্যামনগরে দুইজনের কারাদণ্ড ও লক্ষ টাকা জরিমানা সহ বাল্কহেড জব্দ

১৮

আশাশুনিতে অবৈধ ভারতীয় বাগদা চিংড়ির ডিম জব্দ: চালককে জরিমানা, ডিম নদীতে অবমুক্ত

১৯

ইবিতে ছাত্রদলের ধর্ষণবিরোধী মিছিল

২০