
ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৫-২৬ কার্যবর্ষের ছয় মাসের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের লোকমান শাকিল ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নাফিসা ইকবাল মনোনীত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) সংগঠনটির উপদেষ্টা লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, পরিসংখ্যান এন্ড সায়েন্স বিভাগের অধ্যাপক ড. তহিদুর রহমান এবং আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বৌমিক স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম ফারাবী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম রোহান, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, দপ্তর সম্পাদক মানিকুল ইসলাম মানিক, অর্থ সম্পাদক শাহারিয়ার কবির শুদ্ধ ও প্রচার সম্পাদক শুভঙ্কর রায়।
নব মনোনীত সাধারণ সম্পাদক নাফিসা ইকবাল বলেন, আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এ দায়িত্ব আমার জন্য একইসাথে সম্মান ও দায়িত্বের। জেলা কল্যাণ সমিতি আমাদের পরিচয়, বন্ধন এবং পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি সংগঠন তার লক্ষ্য অর্জন করতে পারে।
নতুন দায়িত্বে আমি সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর এবং অংশগ্রহণমূলক করার জন্য আন্তরিকভাবে কাজ করব। সকল সদস্যের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ ও গতিশীল পরিবেশ গড়ে তোলাই আমার মূল উদ্দেশ্য।
আমি আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় জেলা কল্যাণ সমিতি আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে যাবে।
নব মনোনীত সভাপতি লোকমান শাকিল বলেন, উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁও। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একরে ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যান সমিতির রয়েছে সরব পদচারণা। ২০২৫-২০২৬ সেশনে ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যান সমিতির সভাপতি পদে দ্বায়িত্ব গ্রহন আমার জন্য একদিকে সম্মানের অন্যদিকে চ্যালেঞ্জিং। প্রত্যাশা থাকবে সকলের মাঝে দৃঢ় বন্ধন তৈরি করে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহনে এই সংগঠন কাজ করে যাবে।
মন্তব্য করুন