সাকিব মাহমুদ, ইবি সংবাদদাতা
১৫ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইবিস্থ ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শাকিল-নাফিসা

Share this news with

ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৫-২৬ কার্যবর্ষের ছয় মাসের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের লোকমান শাকিল ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নাফিসা ইকবাল মনোনীত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) সংগঠনটির উপদেষ্টা লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, পরিসংখ্যান এন্ড সায়েন্স বিভাগের অধ্যাপক ড. তহিদুর রহমান এবং আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বৌমিক স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম ফারাবী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম রোহান, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, দপ্তর সম্পাদক মানিকুল ইসলাম মানিক, অর্থ সম্পাদক শাহারিয়ার কবির শুদ্ধ ও প্রচার সম্পাদক শুভঙ্কর রায়।

নব মনোনীত সাধারণ সম্পাদক নাফিসা ইকবাল বলেন, আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এ দায়িত্ব আমার জন্য একইসাথে সম্মান ও দায়িত্বের। জেলা কল্যাণ সমিতি আমাদের পরিচয়, বন্ধন এবং পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি সংগঠন তার লক্ষ্য অর্জন করতে পারে।

নতুন দায়িত্বে আমি সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর এবং অংশগ্রহণমূলক করার জন্য আন্তরিকভাবে কাজ করব। সকল সদস্যের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ ও গতিশীল পরিবেশ গড়ে তোলাই আমার মূল উদ্দেশ্য।

আমি আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় জেলা কল্যাণ সমিতি আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

নব মনোনীত সভাপতি লোকমান শাকিল বলেন, উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁও।  ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একরে ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যান সমিতির রয়েছে সরব পদচারণা। ২০২৫-২০২৬ সেশনে ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যান সমিতির সভাপতি পদে দ্বায়িত্ব গ্রহন আমার জন্য একদিকে সম্মানের অন্যদিকে চ্যালেঞ্জিং। প্রত্যাশা থাকবে সকলের মাঝে দৃঢ় বন্ধন তৈরি করে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহনে এই সংগঠন কাজ করে যাবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০