সর্বশেষ
||রাবি মার্কেটিং বিভাগ: র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের মারধর||নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর আগমন, জাবিতে ছাত্র ইউনিয়নের প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন||‘প্রভাবশালী নেতাদের সময় দিতে হয়’ – এনসিপি নেত্রী সাদিয়া আফরিন||এনসিপি নেতা সুজা উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি||আদিতমারীতে সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১০, কারাগারে প্রেরণ||তিস্তা ব্যারাজ পরিদর্শনে ০৩ মন্ত্রী লালমনিরহাটে||কলাবাগানে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১||কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত পলাতক||লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে ডিবি পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ||মোহাম্মদপুরে সাতমসজিদ হাউজিং এলাকায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘আপনিই সেই মাল’ নারী বাদিকে পাথরঘাটা থানার ওসির বিতর্কিত বক্তব্য

Share this news with

বরগুনার পাথরঘাটায় থানায় যাওয়ার পথে মামলার বাদী ফাতিমা জামাদ্দার অর্পার ওপর হামলার অভিযোগ উঠেছে মামলার প্রধান আসামি বাদশা আকনের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চরদুয়ানী এলাকা থেকে পাথরঘাটা থানায় আসার পথে তার পথরোধ করে মারধর করে একটি ঘরে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেছেন তিনি। পরে পাথরঘাটা থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী জানান, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাদীকে উদ্ধার করা হয়েছে।

এর আগে আদালতের সরাসরি নির্দেশনার পরও মামলা গ্রহণে বিলম্ব এবং বাদীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামের বিরুদ্ধে।

বাদীর অভিযোগ, মামলার প্রধান আসামিকে বুধবার রাতে পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়। এর পরদিনই তার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আদালতের নথি সূত্রে জানা যায়, বরগুনার এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুর রহমান গত ২০ মে ফাতিমা জামাদ্দার অর্পার দায়ের করা অভিযোগকে এফআইআর (FIR) হিসেবে গণ্য করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ এনামকে নির্দেশ দেন। এতে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার বাদশা আকন, হারুন অর রশিদ জোমাদ্দার ও হাসান জোমাদ্দারকে আসামি করতে নির্দেশ দেয়া হয়।

তবে অর্পার অভিযোগ, আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও মামলা গ্রহণে বিলম্ব করা হয়। আদালতের আদেশ নিয়ে থানায় গেলে সহযোগিতা পাওয়ার পরিবর্তে তিনি অসৌজন্যমূলক আচরণের শিকার হন। তার দাবি, ওসি তাকে উদ্দেশ্য করে বলেন, “আপনি সেই মাল? ইবলিস যেন কোথাকার!”। এতে তিনি অপমানিত ও বিব্রতবোধ করেন। এ সময় সাবেক পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেত্রী মরিয়ম চৌধুরী জেবু উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

অর্পা আরও অভিযোগ করেন, গত ১৪ জুন মামলার বিষয়ে কথা বলতে ওসির সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও সাড়া পাননি। পরে ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করলে মামলার বিষয়ে কথা বলার পরিবর্তে কেন ব্যক্তিগত নম্বরে ফোন দেওয়া হয়েছে, তা নিয়ে তাকে জবাবদিহি করতে হয়। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অডিওটি তিনি সাংবাদিকদের সরবরাহ করেছেন বলে দাবি করেন।

সাবেক পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেত্রী মরিয়ম চৌধুরী জেবু বলেন, “আমার উপস্থিতিতে ওসি মোহাম্মদ এনাম মামলার বাদী অর্পাকে উদ্দেশ্য করে ‘আপনি সেই মাল?’ বলে মন্তব্য করেন। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মুখে এমন মন্তব্য শুনে আমি এবং সেখানে উপস্থিত সবাই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলাম। আদালতের নির্দেশনা যথাসময়ে বাস্তবায়ন এবং আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে হয়তো পরবর্তীতে হামলার মতো ঘটনা ঘটত না।”

এ বিষয়ে বক্তব্য জানতে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ এনামের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী বলেন, “বাদীর পথরোধ করে হামলার অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তাকে উদ্ধার করা হয়েছে। ওসির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ওসির সরকারি ফোনে যোগাযোগ না পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ওসির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এর আগেও শোনা গেছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি মার্কেটিং বিভাগ: র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের মারধর

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর আগমন, জাবিতে ছাত্র ইউনিয়নের প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন

‘প্রভাবশালী নেতাদের সময় দিতে হয়’ – এনসিপি নেত্রী সাদিয়া আফরিন

এনসিপি নেতা সুজা উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

আদিতমারীতে সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১০, কারাগারে প্রেরণ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে ০৩ মন্ত্রী লালমনিরহাটে

কলাবাগানে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত পলাতক

লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে ডিবি পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

মোহাম্মদপুরে সাতমসজিদ হাউজিং এলাকায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা

১১

‘আপনিই সেই মাল’ নারী বাদিকে পাথরঘাটা থানার ওসির বিতর্কিত বক্তব্য

১২

দেবিদ্দারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা: মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার

১৩

জেলগেট থেকে তৃতীয়বার আটক আওয়ামী লীগ নেতা সিরাজুল রানা

১৪

ববিতে সম্পন্ন হলো “Science for Tomorrow: BUSC Science Connect 2026”

১৫

হোসেনপুর পৌরসভার উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সচিব

১৬

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

১৭

স্কুলের টাকা আত্মসাৎ অভিযোগ, আদমদীঘিতে বিএনপির দুই নেতাকে ঘিরে প্রশ্ন

১৮

স্ত্রীর গলা কেটে নিজেই আত্মসমর্পণ থানায়

১৯

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০