সাকিব মাহমুদ, ইবি প্রতিনিধি
১২ মে ২০২৬, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধভাবে হলে থাকছেন ইবি শিবির নেতা

Share this news with

নিজের হল বাদ দিয়ে অবৈধভাবে অন্য হলে অবস্থান করার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে। জানা গেছে, মুজাহিদ মূলত সাদ্দাম হোসেন হলের শিক্ষার্থী। তবে তিনি সিট পরিবর্তন ছাড়াই অবৈধভাবে শহীদ জিয়া হলের ৩২৩ নম্বর কক্ষে অবস্থান করছেন। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে তিনি ওই হলে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভের জানিয়েছেন।

জানা গেছে, শহিদ জিয়া হল প্রশাসন আসন বরাদ্দ দিলেও অনেক শিক্ষার্থী এখনো নির্ধারিত কক্ষে উঠতে পারেননি। একইসঙ্গে কয়েকটি কক্ষে আসন ফাঁকা থাকলেও সেখানে নতুন করে বরাদ্দ দেওয়া হয়নি। অন্যদিকে, হলের বিভিন্ন কক্ষে দীর্ঘদিন ধরে অননুমোদিতভাবে কিছু শিক্ষার্থী ও অন্য হলের আবাসিকরা অবস্থান করছেন বলে জানা গেছে। এতে বৈধভাবে আসন পাওয়া শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এদিকে অভিযোগ উঠেছে, ইবি শাখা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মুজাহিদুল ইসলাম সাদ্দাম হোসেন নিজের আবাসিক হল না হয়েও দীর্ঘদিন ধরে শহিদ জিয়া হলের ৩২৩ নম্বর কক্ষে অবস্থান করছেন। তিনি মূলত সাদ্দাম হোসেন হলের শিক্ষার্থী। তবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে তিনি জিয়া হলে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে

৩২৩ নম্বর কক্ষে ১টি ফাঁকা সিটে বরাদ্দ পেয়েছেন আল কুরআন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফাহিম সিদ্দিকী। তবে তিনি তার বরাদ্দকৃত রুমে না থেকে অন্য রুমে অবস্থান করছেন। তার রুমে অবস্থান করছেন বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের রিফাত ইসলাম। তিনি ৪১৫ নম্বর কক্ষে আবাসিক শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, অনেক বৈধ শিক্ষার্থী সিট পাওয়ার পরও নির্ধারিত কক্ষে উঠতে পারছেন না, অথচ কিছু কক্ষ ফাঁকা পড়ে আছে। পাশাপাশি অন্য হলের শিক্ষার্থীরাও হলে অবস্থান করছেন। রাজনৈতিক পরিচয়ের কারণে প্রশাসন কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে নতুন করে সিট বরাদ্দ দিচ্ছে না, কিন্তু একই সঙ্গে অননুমোদিতভাবে অবস্থানরত শিক্ষার্থীদের বৈধতা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের এমন উদ্যোগকে তারা অবিবেচনাপ্রসূত কার্যক্রম হিসেবে দেখছি।

শাখা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, প্রভোস্টের অনুমতি নিয়েই জিয়া হলের শিক্ষার্থী শাহরিয়ারের সঙ্গে রুম একচেঞ্জ করেই তার রুমে ছিলাম। বর্তমানে আমি সেখানে থাকি না, গত তিনমাস ধরে মেসে আছি। আর শাহরিয়ার আমার বৈধ আসনে অবস্থান করছেন। কিছুদিন পর আমরা আবার নিজ নিজ হলে ফিরে যাবো।

এ বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, হল কর্মকর্তাদের সংগ্রহ করা ভুল তথ্যে এ ধরনের সমস্যা হয়েছে। ইতোমধ্যে তাদেরকে শোকজ করা হয়েছে। শিক্ষার্থীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। অতিদ্রুত সবগুলো সিটের পুনঃতালিকা করা হবে। অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০