
বগুড়ার শেরপুরে অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শহরের ধুনট মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর অবস্থানে মাঠে ছিল শেরপুর থানা পুলিশের একটি দল।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, সন্দেহজনক গতিবিধি নজরদারি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর থানার এসআই কামরুল হাসান, এসআই সুব্রত, এসআই শামীম, এএসআই আমজাদ, এএসআই মোক্কাস, এএসআই রিপন ও কনস্টেবল আলহাজ্বসহ পুলিশের অন্যান্য সদস্য।
শেরপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে।
এদিকে, এসআই কামরুল হাসান বলেন, শেরপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা মাঠে রয়েছে। অপরাধ নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন