উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোয়াংছড়িতে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

Share this news with

বান্দরবানে রোয়াংছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আষাঢ়ী পূর্ণিমা উদ্‌যাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহানির্বাণ—এই তিন স্মৃতিবিজড়িত দিনটি উপলক্ষে বুধবার (২৯ জুলাই) উপজেলার বিভিন্ন বৌদ্ধবিহারে শত শত ভক্তের সমাগম ঘটে।

সকাল থেকেই রোয়াংছড়ি উপজেলা কেন্দ্রীয় জেতবন বৌদ্ধবিহার, বটলীপাড়া মৈত্রী বৌদ্ধবিহার, আমতলী বৌদ্ধবিহার, লিরাওগইপাড়া বৌদ্ধবিহারসহ বিভিন্ন বিহারে শুরু হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান। দিনব্যাপী প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং দান (বৌদ্ধ ভিক্ষুদের আহার দান) এবং ধর্মীয় দেশনার আয়োজন করা হয়।

বিকেলে বুদ্ধমূর্তি স্নান, সমবেত প্রার্থনা ও হাজার প্রদীপ প্রজ্বলনসহ নানা ধর্মীয় কর্মসূচি পালনের কথা রয়েছে।

রোয়াংছড়ি উপজেলা কেন্দ্রীয় জেতবন বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. পঞঞানন্দ মহাথের সকালে ধর্মীয় দেশনা দেন এবং বিকেলে উপস্থিত উপাসক-উপাসিকা ও দায়ক-দায়িকাদের শীল প্রদান করেন।

আয়োজকেরা জানান, আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। দিনটি উপলক্ষে ধর্মীয় অনুশাসন পালন, দান, প্রার্থনা ও পুণ্য অর্জনের মাধ্যমে শান্তি ও কল্যাণ কামনা করেন ভক্তরা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

১০

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

১১

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৩

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

১৪

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

১৫

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

১৭

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

১৮

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১৯

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

২০