সর্বশেষ
||চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত||আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার||জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব||জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার||মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল||সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড||‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎||মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান||‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
বিনোদন ডেক্স
২১ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলা ছবি নিয়মিত না দেখলেও অভিনয়ে আগ্রহী কাজল

Share this news with

বলিউড অভিনেত্রী কাজল জানিয়েছেন, তিনি নিয়মিত বাংলা সিনেমা না দেখলেও ভালো গল্প ও উপযুক্ত প্রস্তাব পেলে বাংলা চলচ্চিত্রে কাজ করতে আপত্তি নেই। সম্প্রতি কলকাতায় একটি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।

বাঙালি পরিবারে জন্ম নেওয়া কাজলের মা প্রবীণ অভিনেত্রী তনুজা মুখার্জি এবং বাবা প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সোমু মুখোপাধ্যায়। মায়ের অভিনয়জীবন নিয়ে কথা বলতে গিয়ে কাজল বলেন, এখনও তিনি মায়ের পথ অনুসরণ করার চেষ্টা করে যাচ্ছেন। তাঁর ভাষায়, তনুজা একজন অসাধারণ অভিনেত্রী এবং ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকেই অনেক কিছু শিখেছেন।

নিজের কাজের ধরন সম্পর্কে কাজল জানান, তিনি অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। সময়মতো শুটিং সেটে পৌঁছানো এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করা তাঁর দীর্ঘদিনের অভ্যাস।

কলকাতা সফরে গিয়ে কাজল দক্ষিণেশ্বর মন্দিরেও পূজা দিয়েছেন। একই সঙ্গে একটি গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে তিনি বিশেষ সম্মাননা গ্রহণ করেন।

১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন কাজল। প্রথম ছবি ব্যবসাসফল না হলেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। পরে শাহরুখ খানের সঙ্গে ‘বাজিগর’ ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘ফানা’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান শক্ত করেন।

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী ১৯৯৯ সালে অভিনেতা অজয় দেবগণকে বিয়ে করেন।

সাম্প্রতিক সময়ে বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও ব্যস্ত সময় পার করছেন তিনি। ‘দ্য ট্রায়াল’, ‘লাস্ট স্টোরিজ ২’ এবং ‘দ্য রোমান্টিকস’-এর মতো প্রজেক্টে অভিনয় করে নতুনভাবে দর্শকদের সামনে হাজির হয়েছেন কাজল।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১০

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল গান্ধী-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

১১

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঠেকাতে কড়া অবস্থান, শম্ভু সীমান্তে পুলিশি বাধা

১২

কুষ্টিয়ায় তরুণী নির্যাতন ও ধর্ষণ মামলা রেকর্ড: প্রধান আসামি আদালতে, সহযোগীদের ধরতে অভিযান

১৩

দৌলতপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, প্রণোদনার উপকরণ পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

১৪

‎নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, আটক ৩

১৫

ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৬

বাংলা ছবি নিয়মিত না দেখলেও অভিনয়ে আগ্রহী কাজল

১৭

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: এখনো তাড়া করে ফেরে সেই বিভীষিকাময় স্মৃতি

১৮

শর্তসাপেক্ষে রোয়াংছড়ির দেবতামুখ পর্যটন কেন্দ্র খুলছে

১৯

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার সইতে না পেরে সমর্থকের মৃত্যু

২০