
টানা কয়েক দিনের ভারী বর্ষণে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ক্ষতিগ্রস্থ ও বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্ভোদন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।
সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে মাটিরাঙ্গা উপজেলাধীন সাত ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন তাঁরা।
এ সময়, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকৃত বন্যা দূর্গতদের মাঝে যথা সময়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে বলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, খাগড়াছড়ির জননেতা সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি মহোদয় ও খাগড়াছড়ি জেলা প্রশাসক মাটিরাঙ্গা উপজেলাবাসীর কষ্ট এবং ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ মানুষের কথা শুনে যেনো আপনারা মাটিরাঙ্গা উপজেলাবাসীর জন্য দ্রুত সময়ের মধ্যে দুর্যোগকালীন ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছেন। এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।
দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।
পরে, চলমান বন্যায় ক্ষতিগ্রস্থ যতন কুমার কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে মেরামত করার আশ্বাস দেন।
মন্তব্য করুন