সর্বশেষ
||দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে যুবকের মাথায় হাতুড়ির আঘাত, হাসপাতালে ভর্তি||নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ||ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমতলীতে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত||বৈরী আবহাওয়ায় ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র||রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত চট্টগ্রাম, পানিবন্দি মানুষের পাশে চসিক মেয়র||মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ১জন নিহত ও ২জন আহত||পানির নিচে বান্দরবান, থামেনি মানুষের দুর্ভোগ||বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন-মোমবাতি তুলে দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ||শেরপুরে গরুভর্তি ট্রাকে ডাকাতি: ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ৩ ডাকাত গ্রেপ্তার, ৭টি গরু উদ্ধার||বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি
মোঃ আসাদুজ্জামান পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাশের তিন উপজেলা ১০১ শয্যা পেলেও, বঞ্চিত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

Share this news with

দেশব্যাপী উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রকাশিত তালিকায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম না থাকায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ, হতাশা ও বঞ্চনার অনুভূতি তৈরি হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গত ৬ জুলাই জারি করা প্রজ্ঞাপনে ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও জনবল সৃষ্টির প্রস্তাব দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তালিকায় স্থান পেলেও বাদ পড়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

স্থানীয়দের দাবি, প্রায় তিন লাখ মানুষের চিকিৎসার প্রধান সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে শয্যা সংকট, চিকিৎসক স্বল্পতা এবং প্রয়োজনীয় জনবলের অভাবে ভুগছে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসাসেবা নিতে এলেও পর্যাপ্ত শয্যা না থাকায় অনেককে মেঝে কিংবা বারান্দায় থেকে চিকিৎসা নিতে হয়। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের ঠাকুরগাঁও, রংপুর কিংবা দিনাজপুরে পাঠানো হয়, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।

ভোমরাদহ ইউনিয়নের বাসিন্দা আব্দুল কাদের বলেন, “সরকার যখন আশপাশের উপজেলাগুলোর হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করছে, তখন পীরগঞ্জকে বাদ দেওয়া আমাদের জন্য অত্যন্ত হতাশার।”

শিশুকে চিকিৎসা করাতে আসা নাসিমা বেগম বলেন, “সামান্য চিকিৎসার জন্যও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। হাসপাতালের শয্যা ও চিকিৎসাসুবিধা বাড়ানো এখন সময়ের দাবি।”

কলেজশিক্ষার্থী রাকিব হাসানের ভাষ্য, “জনসংখ্যা ও রোগীর চাপ বিবেচনায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত সম্প্রসারণ করা প্রয়োজন। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।”

স্থানীয় সচেতন মহলের মতে, পীরগঞ্জ একটি গুরুত্বপূর্ণ উপজেলা এবং আশপাশের বহু মানুষ এখানকার স্বাস্থ্যসেবার ওপর নির্ভরশীল। তাই হাসপাতালটির শয্যা বৃদ্ধি, অবকাঠামো সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এখন অত্যন্ত জরুরি।

তাদের দাবি, সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়নের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে বাস্তব চাহিদা, রোগীর চাপ এবং জনসংখ্যার বিষয়টি বিবেচনায় এনে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০১ শয্যায় উন্নীতকরণের তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এতে প্রায় তিন লাখ মানুষের জন্য উন্নত, সহজলভ্য ও মানসম্মত সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে যুবকের মাথায় হাতুড়ির আঘাত, হাসপাতালে ভর্তি

নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমতলীতে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত

বৈরী আবহাওয়ায় ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত চট্টগ্রাম, পানিবন্দি মানুষের পাশে চসিক মেয়র

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ১জন নিহত ও ২জন আহত

পানির নিচে বান্দরবান, থামেনি মানুষের দুর্ভোগ

বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন-মোমবাতি তুলে দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

শেরপুরে গরুভর্তি ট্রাকে ডাকাতি: ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ৩ ডাকাত গ্রেপ্তার, ৭টি গরু উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি

১০

কল্পনার মাঠে বিশ্বকাপ দেখেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থীরা

১১

পাশের তিন উপজেলা ১০১ শয্যা পেলেও, বঞ্চিত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

১২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

১৩

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ

১৪

‘নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে’: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৫

বরগুনায় নিখোঁজ হওয়ার ৩ দিন পর পাওয়া গেলো আসাদুলের মরদেহ

১৬

বাদশাহ হারুনুর রশীদ ও ইমাম রেজার পাশে সমাহিত আয়াতুল্লাহ আলি খামেনি

১৭

বগুড়ার দুপচাঁচিয়ায় ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ আটক ১

১৮

চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিপাত: সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক, জানালেন মেয়র শাহাদাত

১৯

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত

২০