পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে হদিস নেই ২৫০ ঝুঁকিপূর্ণ কনটেইনারের, চোরাচালান ও শুল্ক ফাঁকির আশঙ্কা

Share this news with

চট্টগ্রাম বন্দরে চোরাচালান ও শুল্ক ফাঁকির সন্দেহে কাস্টমসের ‘লক’ করা অন্তত ২৫০টি আমদানিকৃত কনটেইনারের হদিস মিলছে না। কাস্টমসের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমে’ লক থাকা এসব কনটেইনারের ভৌত অবস্থান গত নয় মাসেও নিশ্চিত করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। ফলে তদন্ত ও আইনগত কার্যক্রমও কার্যত স্থবির হয়ে পড়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, মিথ্যা ঘোষণা, চোরাচালান ও শুল্ক ফাঁকির অভিযোগে এসব কনটেইনার বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল। নিয়ম অনুযায়ী, কাস্টমসের তদন্ত কর্মকর্তারা সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত এসব কনটেইনার খালাসের সুযোগ নেই। কিন্তু কনটেইনারগুলোর অবস্থান শনাক্ত করা না যাওয়ায় কোনো ধরনের শারীরিক পরিদর্শন বা তদন্ত এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

কাস্টমসের তথ্য অনুযায়ী, নিখোঁজ কনটেইনারগুলোর মধ্যে ২০২১ সালের ৮৩টি, ২০২২ সালের ৬১টি, ২০২৩ সালের ৪০টি এবং ২০২৪ সালের ৬৬টি রয়েছে। সব মিলিয়ে নিখোঁজ কনটেইনারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০টি।

কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার উপ-কমিশনার তারেক মাহমুদ জানান, কনটেইনারগুলোর অবস্থান নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষকে তিন থেকে চারবার লিখিতভাবে তাগিদ দেওয়া হয়েছে। সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসেও চিঠি পাঠানো হলেও এ বিষয়ে সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায়নি।

তিনি বলেন, বন্দরের ইয়ার্ড বড় হওয়ায় নজরদারিতে কিছুটা জটিলতা থাকলেও বড় ধরনের নিরাপত্তা ঘাটতি ছাড়া আস্ত কনটেইনার নিখোঁজ হওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। এ ঘটনায় বন্দরের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতাও প্রশ্নের মুখে পড়েছে।

কাস্টমস আইন-২০২৩ অনুযায়ী, বন্দর এলাকায় থাকা সব আমদানিকৃত পণ্যের নিরাপত্তা ও হেফাজতের দায়িত্ব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। এ কারণে নিখোঁজ কনটেইনারের ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে কাস্টমস।

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বন্দরে সক্রিয় একটি জালিয়াত চক্রের অস্তিত্বের কথা স্বীকার করেন। তিনি জানান, একটি সিন্ডিকেট ভুয়া নথিপত্র ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে পণ্য খালাসের চেষ্টা করছে। ওই চক্রকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

১

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

২

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

৩

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

৪

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

৫

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৬

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৭

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৮

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৯

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১০

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১২

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১৩

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১৪

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১৫

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৬

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৭

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৮

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

২০