সর্বশেষ
||চট্টগ্রাম বন্দরে হদিস নেই ২৫০ ঝুঁকিপূর্ণ কনটেইনারের, চোরাচালান ও শুল্ক ফাঁকির আশঙ্কা||প্রধানমন্ত্রীর মনিটরিং ও চসিকের তৎপরতায় টানা বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম||কুবি বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণে আহত এক, অজ্ঞান নারী শিক্ষার্থী||মনোহরদীতে ফ্লাইওভার থেকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু||মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বৃষ্টিতে ভিজে কর্মচারীর মাথায় ছাতা ধরলেন ইউএনও||গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: নওগাঁয় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার নওগাঁ||শ্রমিকদল সভাপতি রিপন কাজী হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার||দৌলতপুরে কৃষি প্রণোদনার উদ্বোধন, প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ; শুরু তিন দিনব্যাপী ফল মেলা||সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু||টানা বর্ষণে বান্দরবানে পাহাড়ধসের শঙ্কা, নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের নির্দেশ
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে কৃষি প্রণোদনার উদ্বোধন, প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ; শুরু তিন দিনব্যাপী ফল মেলা

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুরে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬।

সোমবার (৬ জুলাই) সকালে দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কৃষি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা চত্বরে নির্বাচিত কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ এবং ফল মেলার উদ্বোধন করা হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দম গুহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রেজা আহাম্মেদ (বাচ্চু মোল্লা)। তিনি কৃষকদের হাতে প্রতীকীভাবে কৃষি উপকরণ তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে রেজা আহাম্মেদ (বাচ্চু মোল্লা) বলেন, “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ। কৃষিই দেশের অর্থনীতির মূল ভিত্তি। কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে সরকার কৃষকের দোরগোড়ায় উন্নত কৃষি উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে।” তিনি নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদনে গুরুত্বারোপ করে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ বিল্লাল হোসেন ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান, স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক কৃষক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়। মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন জাতের মৌসুমি ও পুষ্টিকর ফল প্রদর্শন করা হচ্ছে। স্থানীয় কৃষিপণ্যের পরিচিতি বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং বাণিজ্যিক ফল চাষে কৃষকদের উৎসাহিত করাই এ মেলার মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

আয়োজকদের মতে, কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ফল মেলা স্থানীয় ফলের ব্র্যান্ডিং, বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

কৃষক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে মুখর এ আয়োজন দৌলতপুরের কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে হদিস নেই ২৫০ ঝুঁকিপূর্ণ কনটেইনারের, চোরাচালান ও শুল্ক ফাঁকির আশঙ্কা

প্রধানমন্ত্রীর মনিটরিং ও চসিকের তৎপরতায় টানা বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম

কুবি বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণে আহত এক, অজ্ঞান নারী শিক্ষার্থী

মনোহরদীতে ফ্লাইওভার থেকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বৃষ্টিতে ভিজে কর্মচারীর মাথায় ছাতা ধরলেন ইউএনও

গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: নওগাঁয় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার নওগাঁ

শ্রমিকদল সভাপতি রিপন কাজী হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

দৌলতপুরে কৃষি প্রণোদনার উদ্বোধন, প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ; শুরু তিন দিনব্যাপী ফল মেলা

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

টানা বর্ষণে বান্দরবানে পাহাড়ধসের শঙ্কা, নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের নির্দেশ

১০

বগুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

পীরগঞ্জে সমৃদ্ধির অঙ্গীকারে পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস

১২

নারী শিক্ষার্থীকে ধাক্কা, জাবিতে ‘সেলফি’ পরিবহণের ৬ বাস আটক

১৩

১৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ

১৪

বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন

১৫

বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

দৌলতপুরে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

১৭

বরগুনায় অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

১৮

খাগড়াছড়ির পানছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩

১৯

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড

২০