
দেশব্যাপী নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনের অঙ্গীকারে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল ‘প্রেস ডেস্ক বিডি’-এর জুন ২০২৬ মাসের দ্বিতীয় সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশাল বিভাগের বরগুনা প্রতিনিধি মো. মহিবউল্লাহ কিরন।
তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম হাবিবউল্লাহ। মাঠপর্যায়ে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নিরলস সংবাদ সংগ্রহের মাধ্যমে অল্প সময়েই তিনি প্রেস ডেস্ক বিডি পরিবারের একজন আস্থাভাজন প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
প্রেস ডেস্ক বিডি’র নির্ধারিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী, ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রকাশিত সংবাদ, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে এ মূল্যায়ন সম্পন্ন করা হয়। সেই মূল্যায়নে মহিবউল্লাহ কিরন জুন মাসে ৬২টি সংবাদ প্রকাশ করে ১২৪ পয়েন্ট অর্জন করেন। দেশের বিভিন্ন জেলা ও ক্যাম্পাসে কর্মরত ৪৩ জন পেশাদার প্রতিনিধির মধ্যে তিনি দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে এ সম্মাননা লাভ করেন।
জুন মাসের মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি পারভেজ বাঙালি, যিনি ৯৬টি সংবাদ প্রকাশ করে ১৯২ পয়েন্ট অর্জন করেন। আর তৃতীয় স্থান অর্জন করেছেন রাজশাহী বিভাগের বগুড়া প্রতিনিধি ফারহান লাবিব, যার অর্জিত পয়েন্ট ১০৪।
প্রেস ডেস্ক বিডি’র মূল্যায়ন পদ্ধতিতে প্রতি সাধারণ সংবাদের জন্য ২ পয়েন্ট, প্রতি ভাইরাল সংবাদের জন্য ১০ পয়েন্ট, প্রতি প্রণোদনা সংবাদের জন্য ১০ পয়েন্ট, প্রতি বিজ্ঞাপনের জন্য ৫০ পয়েন্ট, বিভাগীয় ইনচার্জ (ডিআই)-এর জন্য ৩০ পয়েন্ট এবং ডেস্ক ইনচার্জ (ডিআই) ও শিফট ইনচার্জ (এসআই)-এর জন্য ৬০ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এসব সূচকের সমন্বিত মূল্যায়নের ভিত্তিতেই প্রতি মাসের সেরা প্রতিনিধিদের নির্বাচন করা হয়।
বর্তমানে ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৪৩ জন পেশাদার সাংবাদিক নিয়মিতভাবে প্রেস ডেস্ক বিডি’র জন্য সংবাদ সংগ্রহ ও প্রেরণ করছেন। তাঁদের কর্মদক্ষতা, সংবাদ পরিবেশনের গতি, তথ্যের নির্ভুলতা, দায়িত্বশীলতা এবং পেশাগত নিষ্ঠা বিবেচনায় এই মাসিক মূল্যায়ন পরিচালিত হচ্ছে।
এদিকে প্রেস ডেস্ক বিডি কর্তৃপক্ষ জানিয়েছে, মাসিক মূল্যায়নের পাশাপাশি জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক সাত মাসের পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত করা হবে ‘প্রেস ডেস্ক বিডি দেশসেরা প্রতিনিধি’। বিজয়ী প্রতিনিধিকে বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত করা হবে।
মহিবউল্লাহ কিরনের এ অর্জনে প্রেস ডেস্ক বিডি পরিবারের সম্পাদকমণ্ডলী, প্রশাসন, সহকর্মী প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও তিনি বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার উৎকর্ষ ধরে রাখবেন— এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন