ডেস্ক রিপোর্ট
১ জুলাই ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের সেরা প্রতিনিধি চট্টগ্রাম মহানগরের পারভেজ বাঙালি

Share this news with

দেশব্যাপী নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনের অঙ্গীকারে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল ‘প্রেস ডেস্ক বিডি’-এর জুন ২০২৬ মাসের সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি পারভেজ বাঙালি।

জুন মাসে প্রকাশিত সংবাদসংখ্যা, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলার ৪৩ জন পেশাদার প্রতিনিধি ও ক্যাম্পাস প্রতিনিধিদের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে তিনি এ স্বীকৃতি লাভ করেন।

প্রেস ডেস্ক বিডি’র নির্ধারিত মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী, পারভেজ বাঙালি জুন মাসে সর্বমোট ৯৬টি সংবাদ প্রকাশ করেন। প্রতি সাধারণ সংবাদের জন্য ২ পয়েন্ট হিসেবে তিনি অর্জন করেন ১৯২ পয়েন্ট, যা চলতি মাসে সকল জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধির মধ্যে সর্বোচ্চ।

মাসিক মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বরিশাল বিভাগের বরগুনা প্রতিনিধি মহিবউল্লাহ কিরন। তিনি ৬২টি সংবাদ প্রকাশ করে মোট ১২৪ পয়েন্ট অর্জন করেন। তৃতীয় স্থান অর্জন করেছেন রাজশাহী বিভাগের বগুড়া প্রতিনিধি ফারহান লাবিব। সাধারণ সংবাদ, ভাইরাল সংবাদ ও প্রণোদনা সংবাদের সম্মিলিত মূল্যায়নে তার মোট অর্জিত পয়েন্ট ১০৪।

প্রেস ডেস্ক বিডি’র নীতিমালা অনুযায়ী, ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রকাশিত সংবাদ, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে এ মাসিক মূল্যায়ন সম্পন্ন করা হয়। নির্ধারিত পয়েন্ট কাঠামো ছিল— প্রতি সাধারণ সংবাদে ২ পয়েন্ট, প্রতি ভাইরাল সংবাদে ১০ পয়েন্ট, প্রতি প্রণোদনা সংবাদে ১০ পয়েন্ট, প্রতি বিজ্ঞাপনে ৫০ পয়েন্ট, বিভাগীয় ইনচার্জ (ডিআই)-এর জন্য ৩০ পয়েন্ট এবং ডেস্ক ইনচার্জ (ডিআই) ও শিফট ইনচার্জ (এসআই)-এর জন্য ৬০ পয়েন্ট।

বর্তমানে ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৪৩ জন পেশাদার সাংবাদিক নিয়মিতভাবে প্রেস ডেস্ক বিডি’র জন্য সংবাদ সংগ্রহ ও প্রেরণ করছেন। তাদের মাসব্যাপী কর্মতৎপরতা, সংবাদ পরিবেশনের মান, দায়িত্বশীলতা এবং পেশাগত নিষ্ঠা বিবেচনায় এ মূল্যায়ন পরিচালিত হয়েছে।

প্রেস ডেস্ক বিডি কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল মাসিক স্বীকৃতিতেই সীমাবদ্ধ নয় এ উদ্যোগ। জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক সাত মাসের পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত করা হবে ‘প্রেস ডেস্ক বিডি দেশসেরা প্রতিনিধি’। ওই প্রতিনিধিকে বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত করা হবে।

কর্তৃপক্ষের বিশ্বাস, এ ধরনের স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে প্রতিনিধিদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, জবাবদিহিতা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, দ্রুত ও মানসম্মত সাংবাদিকতা চর্চায় মাঠপর্যায়ের প্রতিনিধিরা আরও উৎসাহিত হবেন, যা সামগ্রিকভাবে সংবাদমাধ্যমের গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১০

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১১

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১২

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১৩

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

১৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১৫

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

১৬

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

১৭

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

১৮

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

১৯

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

২০