মিজানুর রহমান, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে কলেজে ভর্তি হতে বাড়ী থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ

Share this news with

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি এলাকার এক কিশোরী কলেজে ভর্তি হবার জন্য বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় লালমনিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কিশোরীর চাচা শ্রী ললিত চন্দ্র রায়।

অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ জিশা রানী (১৭) তার বাবা জগদীস চন্দ্র রায় ও মা নমিতা রানী ঢাকায় কর্মসূত্রে বসবাস করায় মোগলহাট ইউনিয়নের দুরাকুটি এলাকায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করছিল।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে জিশা রানী দুরাকুটি কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্যে নানার বাড়ি থেকে বের হন। এরপর নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অভিযোগকারী ললিত চন্দ্র রায় দাবি করেন, পরিবারের ধারণা অজ্ঞাত কোনো ব্যক্তি প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে জিশা রানীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে পারে। এ ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কিশোরীকে দ্রুত উদ্ধারের জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে।

লালমনিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, অভিযোগে উল্লিখিত তথ্য অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হলো। ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার ফলাফল এখনও জানা যায়নি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১০

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১১

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১২

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৩

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৪

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৫

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৭

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১৮

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

২০