রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুকুর দখলমুক্ত করার দাবিতে শ্যামনগরে এলাকাবাসীর মানববন্ধন

Share this news with

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট হাটখোলা গ্রামে জনসাধারণের একমাত্র খাবার পানির পুকুরটি অবৈধ দখলদারের হাত থেকে মুক্ত করার দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ রবিবার সকালে ধুমঘাট হাটখোলা এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তব্য রাখেন ধুমঘাট হাটখোলা এলাকার বাসিন্দা আব্দুল হোসেন, জগদীশ মন্ডল, আব্দুল আলীমসহ আরও অনেকে। বক্তারা অত্যন্ত ক্ষোভের সাথে জানান, তাদের এলাকায় এটিই একমাত্র খাবার পানির পুকুর, যার পানির ওপর নির্ভর করে স্থানীয় প্রায় চার থেকে পাঁচশত পরিবার জীবন ধারণ করে আসছে। কিন্তু গত আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে পুকুরের উত্তর পাশে বসবাসকারী মৃত শমসের গাইনের ছেলে মোঃ আব্দুল গফুর পুকুরটি জোরপূর্বক নিজের দখলে নিয়ে নেন।

​স্থানীয়দের অভিযোগ, পুকুরটি দখলে নেওয়ার পর থেকেই সাধারণ মানুষের পানি সংগ্রহে চরম বাধা সৃষ্টি করা হচ্ছে। এমনকি পুকুরের পাড়ে গবাদিপশু চড়াতে বা ঘাস খাওয়াতেও নিষেধ করছেন অভিযুক্ত আব্দুল গফুর। এলাকাবাসীর গরু-ছাগল যেন পুকুর পাড়ের ঘাস খেতে না পারে, সেজন্য তিনি সেখানে বিষাক্ত স্প্রে করে ঘাস মেরে ফেলেছেন বলেও বক্তারা অভিযোগ করেন। এ ঘটনায় চরম ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার এলাকার সাধারণ মানুষ পুকুরের চারপাশের অবৈধ ঘেরা ও বেড়া উপড়ে ফেলে দেয়।

​বক্তারা আরও জানান, পুকুর দখলের বিষয়ে জানতে চাইলে আব্দুল গফুর দাবি করেন তিনি সরকারের কাছ থেকে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) নিয়েছেন। তবে আজ পর্যন্ত তিনি স্থানীয় কাউকেই সেই ডিসিআর-এর কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

​এমতাবস্থায় ৪-৫ শত পরিবারের সুপেয় পানির সংকট নিরসনে এবং জনস্বার্থে পুকুরটি অবিলম্বে দখলমুক্ত করার জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা যাতে পূর্বের মতো শান্তিপূর্ণভাবে এই পুকুরের পানি ব্যবহার করে জীবন ধারণ করতে পারেন, সেজন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৩

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

৭

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

৮

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৫

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৭

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

১৮

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৯

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

২০