আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে শহীদ জিয়াউর রহমানের নামে হলের নামকরণের দাবি সিনেটর সাবিনা ইয়াসমিনের

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি আবাসিক হলের নামকরণের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন। একই সঙ্গে নির্মাণাধীন বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমপ্লেক্সের নাম প্রয়াত আরাফাত রহমান কোকোর নামে নামকরণেরও প্রস্তাব দিয়েছেন তিনি।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব দাবি জানান সাবিনা ইয়াসমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সিনেট সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি হলের নামকরণ করা হোক। পাশাপাশি নির্মাণাধীন স্পোর্টস কমপ্লেক্সটির নাম মরহুম আরাফাত রহমান কোকোর নামে নামকরণ করা হোক।’

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, মেডিকেল সেন্টারকে পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তাকর্মীদের দায়িত্বশীলতা বাড়ানো প্রয়োজন।

উল্লেখ্য, এর পূর্বে বাজেট উপস্থানকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব জাবির ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট বাজেট উপস্থাপন করেন । মূল বাজেট ও সংশোধিত বাজেটের পরিমাণ যথাক্রমে ৩৪৮ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা ও ৩৪৮ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পালিয়ে যাওয়া শক্তির ক্ষমতায় ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন’: আবুল হাসান রুবেল

১

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

২

নোয়াখালীতে ডিএনসি-এসআরবির যৌথ অভিযান: বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

৩

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

৫

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের আহ্বান: ড. আতিক মুজাহিদ

৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

৭

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

৮

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

৯

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৪০ বছর বয়সী সুজনের

১০

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৫০ এতিমকে খাওয়ানোর আয়োজন করলেন নোবিপ্রবি উপাচার্য

১১

স্ত্রীর চিকিৎসায় সঞ্চয় শেষ, ঋণ ৫০ লাখ; আরও প্রয়োজন ৭০ লাখ টাকা

১২

নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা

১৩

ঢাবির মধুর ক্যান্টিনে জুলাই মঞ্চের সংবাদ সম্মেলন

১৪

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে ককটেল বিস্ফোরণ

১৫

বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

শিক্ষার্থীদের নিরাপত্তা উপেক্ষা করে ফুটবল দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য

১৭

ধুনটে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল চার মোটরসাইকেল

১৮

রাজশাহীর দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

১৯

পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ৩৫ হাজার টাকাসহ তিন দফা দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

২০