তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

Share this news with

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সদর ইউনিয়নের সীমান্তবর্তী ‘মিশন’ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে চ্যালেঞ্জ করলে তারা অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘পাওয়ারজেল নাইনটি’ বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার তার এবং ২টি ধারালো কুকরি উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

১০

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

১১

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

১২

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

১৩

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

১৪

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

১৫

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

১৭

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

১৮

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

১৯

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

২০