মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার

Share this news with

আদমদীঘি উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ছাত্রলীগ নেতা সাকিবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল, লোহার সাবল, লাঠি, সোডা ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় তারা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ করে এবং চেয়ার, আলমারি, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়।

উক্ত মামলার আসামি হিসেবে রবিবার সন্ধ্যায় সাকিব আল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

১

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

২

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

৩

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

৪

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

৫

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

৬

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

৭

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

৮

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

৯

নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১০

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মোহাম্মদপুরে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

১২

কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশক্তি

১৩

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বলি ৩ যাত্রী! নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বাস, আহত ২০

১৪

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রতিযোগিতা

১৬

ধুনট পাবলিক লাইব্রেরিতে বিসিএস ও শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির বই উপহার

১৭

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে পাঁচ দফা দাবিতে প্রার্থীদের মানববন্ধন

১৮

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

১৯

বগুড়ায় মাদক ও বার্মিজ চাকু উদ্ধার, এসআরবি অভিযানে গ্রেপ্তার ১০

২০