আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
২১ জুন ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে বান্ধবী নিয়ে গেস্টরুমে, অন্য শিক্ষার্থীদের বের করার অভিযোগ

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলের গেস্টরুমে এক নারী বান্ধবীকে নিয়ে প্রবেশ করে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

অভিযুক্ত অংকুর সাহা বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী।

শনিবার (২০ জুন) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় হলের গেস্টরুমে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানা যায়, সন্ধ্যায় অংকুর সাহা তার এক বান্ধবীকে নিয়ে হলের গেস্টরুমে প্রবেশ করেন। এ সময় রুমে আগে থেকেই ১০-১২ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন এবং নিজেদের মধ্যে কথা বলছিলেন। তিনি রুমে প্রবেশের পর অংকুর তাদের পরিচয় জিজ্ঞেস করেন এবং সেখানে উপস্থিত শিক্ষার্থীদের বাইরে যেতে বলেন। এক পর্যায়ে তাদেরকে বের করে দেন।

অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, আমরা কয়েকজন বন্ধু শহীদ সালাম বরকত হলের গেস্টরুমে বসে ছিলাম। কিছুক্ষণ পর অংকুর ভাই, একটি আপুর সঙ্গে রুমে ঢুকেই আমাদের সাথে উচ্চস্বরে কথা বলা শুরু করেন। আমাদের পরিচয় জিজ্ঞেস করেন এবং ‘আমাকে তোরা চিনিস’, ‘তোদের আগে ক্যাম্পাসে এসেছি’ বলে হুমকি দেন। অন্য হলে পরিচয় দিলে তিনি তার বান্ধবীর সামনে আরো বেশি খারাপ আচরণ করে আমাদেরকে বের হতে বলেন। আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে চাইলে একপর্যায়ে তিনি দায়িত্বরত গার্ডকে ডেকে আনেন, গার্ড অপারগতা প্রকাশ করলে তিনি নিজেই হল থেকে আমাদের বের করে দেন।

হলের দায়িত্বরত গার্ড‌ আব্দুস সালাম বলেন, এ বিষয়ে আমি তেমন কিছু জানি না। অংকুর সাহা এবং তার বান্ধবী গেস্ট রুমে প্রবেশের পর এমনিতেই একটু বাকবিতন্ডার আওয়াজ শুনেছিলাম।
‎
‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে অংকুর সাহা বলেন, গেস্টরুমে ৫৪ ব্যাচের শিক্ষার্থীরা খারাপ আচরণ করেছিল। এজন্য আমি এর প্রতিবাদ করেছি।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল হালিম বলেন, যেকোনো‌ হলের শিক্ষার্থী গেস্টরুমে এসে বসতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে এ বিষয়ে আমি এখনো কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

২

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

৫

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

৬

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

৭

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩

৮

ভূরুংগামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি চক্রের হোতা গ্রেপ্তার

৯

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রী দুদকের মামলায় অভিযুক্ত

১০

মাদকমুক্ত সমাজ গড়তে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক

১১

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

১২

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

১৩

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

১৪

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

১৬

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৭

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

১৮

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

১৯

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২০