পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
২০ জুন ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

Share this news with

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী প্রাইভেটকার সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়। এতে প্রাইভেটকারে থাকা অন্তত তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

আজ শনিবার (২০ জুন) বিকেলে ছোট কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ঠিক সম্মুখস্থ নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়— বিকেলের দিকে চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে চলা একটি প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে, প্রাইভেটকারের সম্মুখভাগ দুমড়েমুচড়ে কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সামনের মহাসড়কে বিকট শব্দ শুনে কুমিরা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় জনতাকে সাথে নিয়ে তারা তাৎক্ষণিকভাবে প্রাইভেটকারের ভেতর আটকে পড়া চালকসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

কুমিরা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, “শব্দ শোনার সাথে সাথেই আমাদের টিম উদ্ধারকাজে নামে। গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।”

দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হচ্ছে এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০