আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
২০ জুন ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

Share this news with

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১০০-এর মধ্যে ৪৫.৫ স্কোর করে এই র‌্যাঙ্কিংয়ে ৬১২তম এবং এশিয়ার বেস্ট গ্লোবাল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭৬তম ও বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

গত ১৬ জুন ইউএস নিউজের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬-২৭ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিংয়ের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তালিকা ঘেঁটে দেখা গেছে, গত বছরের তুলনায় অনেক ভালো অবস্থানে পৌঁছেছে বিশ্ববিদ্যালয়টি। গত বছর ১০০-এর মধ্যে ৪১.৩ স্কোর পেয়েছিল এ বিদ্যাপীঠ। র‌্যাঙ্কিংয়ে বৈশ্বিক অবস্থান ৬৩৮তম এবং এশিয়ার বেস্ট গ্লোবাল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৪২তম ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। দেশীয় অবস্থানের উন্নতি না হলেও এশিয়া ও বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ভালো করেছে বিশ্ববিদ্যালয়টি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া আরও ৬টি বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং করেছে। এবার ৪৪.২ স্কোর নিয়ে দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ৬৭৩তম, এশিয়ার মধ্যে ২০৩তম)। যা গত বছরের থেকে অবনতি ঘটেছে। গত বছর ৪৯.৫ স্কোর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাঙ্কিং ছিল ৬০৪ ও এশিয়ার মধ্যে ১৭২তম, ৩৮.১ স্কোর নিয়ে নর্থ-সাউথ ইউনিভার্সিটি তৃতীয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ৯৭৫তম, এশিয়ার মধ্যে ৩৩০তম)।

৩৬.৬ স্কোর নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চতুর্থ (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১০৬১তম, এশিয়ার মধ্যে ৩৬৬তম)। ৩৩.৫ স্কোর নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পঞ্চম (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১২৩৮তম, এশিয়ার মধ্যে ৪৫১তম), ৩২.৬ স্কোর নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ষষ্ঠ (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১২৯০তম, এশিয়ার মধ্যে ৪৭৪তম)। ৩০.২ স্কোর নিয়ে সপ্তম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৪২৯তম, এশিয়ার মধ্যে ৫৪৭তম)। ২৪ স্কোর নিয়ে অষ্টম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৮১৫তম, এশিয়ার মধ্যে ৭৫৮তম)।

এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম এলেও কোনো র‌্যাঙ্কিং করা হয়নি।

জানা যায়, ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংটি সবচেয়ে প্রভাবশালী র‌্যাঙ্কিংগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশ্বের ১০৫টি দেশের শীর্ষ ২ হাজার ২৫০টি বিশ্ববিদ্যালয় এই র‌্যাঙ্কিংয়ের আওতায় এসেছে। র‍্যাঙ্কিংটি ১৩টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা অ্যাকাডেমিক গবেষণা কর্মক্ষমতা পরিমাপ করে। সেইসঙ্গে এই বিশ্ববিদ্যালগুলোর বৈশ্বিক এবং আঞ্চলিক খ্যাতিও বিবেচনায় রাখা হয়েছে।

এ বছরের এই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ৫ বিশ্ববিদ্যালয়গুলো হলো হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১১

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১২

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৩

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৪

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৫

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

১৬

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১৯

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

২০