সর্বশেষ
||বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রস্তুতিকালে পুলিশের অভিযানে আটক ৬||পতেঙ্গা টার্মিনালে সক্ষমতার নতুন অধ্যায়: চীন থেকে এলো ৩০ মিলিয়ন ডলারের ৪ আধুনিক ক্রেন||যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন||কুমিল্লা বোর্ডে নজিরবিহীন বিপর্যয়: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী শূন্য ৮ কলেজ||৪ দিন পর সীমান্তে উদ্ধার বাক ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ ফিরলেন আপনজনের কাছে||নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী||পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ||পুকুরের মোটরের তারে প্রাণ গেল মা-ছেলের||ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু||জাবিতে প্রবেশিকা অনুষ্ঠান: জাকসুর ভিপির আসনে ছাত্রদলের আহ্বায়ক, জায়গা হয়নি শীর্ষ ৪ নেতার!

জেলগেট থেকে তৃতীয়বার আটক আওয়ামী লীগ নেতা সিরাজুল রানা

Share this news with

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানাকে তৃতীয়বারের মতো জেলগেট থেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট জেলা কারাগারের প্রধান ফটক থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে পুনরায় আটক করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, কারাগার থেকে মুক্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বের হওয়ার পরপরই ডিবি পুলিশের সদস্যরা তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এ সময় রানার মেয়ে মনি রহমান আটকের কারণ জানতে চাইলে পুলিশ কোনো মন্তব্য না করেই ঘটনাস্থল ত্যাগ করে।

জানা গেছে, সিরাজুল হক খন্দকার রানা ২০২৫ সালের ১৬ এপ্রিল ঢাকা থেকে গ্রেপ্তার হন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২৫ মে প্রথমবার জামিন লাভ করলে জেলগেট থেকেই তাকে পুনরায় আটক করা হয়। পরে ২০২৩ সালের একটি শ্রমিক দল কার্যালয় ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই মামলায় এক সপ্তাহের ব্যবধানে জামিন পেলেও ৩ জুন সন্ধ্যায় কারাগার থেকে বের হওয়ার সময় দ্বিতীয় দফায় তাকে আটক করে ডিবি পুলিশ। পরবর্তীতে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিদ মণ্ডলের বাড়িতে ভাঙচুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ, ওই মামলায় দুই সপ্তাহের ব্যবধানে ১৭ জুন আদালত থেকে জামিন লাভ করেন সিরাজুল রানা। শুক্রবার সকালে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে কারাগারের প্রধান ফটকে পৌঁছালে ডিবি পুলিশ তাকে তৃতীয়বারের মতো আটক করে।

তবে সর্বশেষ কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রস্তুতিকালে পুলিশের অভিযানে আটক ৬

পতেঙ্গা টার্মিনালে সক্ষমতার নতুন অধ্যায়: চীন থেকে এলো ৩০ মিলিয়ন ডলারের ৪ আধুনিক ক্রেন

যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন

কুমিল্লা বোর্ডে নজিরবিহীন বিপর্যয়: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী শূন্য ৮ কলেজ

৪ দিন পর সীমান্তে উদ্ধার বাক ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ ফিরলেন আপনজনের কাছে

নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী

পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ

পুকুরের মোটরের তারে প্রাণ গেল মা-ছেলের

ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

জাবিতে প্রবেশিকা অনুষ্ঠান: জাকসুর ভিপির আসনে ছাত্রদলের আহ্বায়ক, জায়গা হয়নি শীর্ষ ৪ নেতার!

১০

ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা, ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম 

১১

রাবি মার্কেটিং বিভাগ: র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের মারধর

১২

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর আগমন, জাবিতে ছাত্র ইউনিয়নের প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন

১৩

‘প্রভাবশালী নেতাদের সময় দিতে হয়’ – এনসিপি নেত্রী সাদিয়া আফরিন

১৪

এনসিপি নেতা সুজা উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

১৫

আদিতমারীতে সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১০, কারাগারে প্রেরণ

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে ০৩ মন্ত্রী লালমনিরহাটে

১৭

কলাবাগানে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

১৮

কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত পলাতক

১৯

লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে ডিবি পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

২০