মিজানুর রহমান, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলগেট থেকে তৃতীয়বার আটক আওয়ামী লীগ নেতা সিরাজুল রানা

Share this news with

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানাকে তৃতীয়বারের মতো জেলগেট থেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট জেলা কারাগারের প্রধান ফটক থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে পুনরায় আটক করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, কারাগার থেকে মুক্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বের হওয়ার পরপরই ডিবি পুলিশের সদস্যরা তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এ সময় রানার মেয়ে মনি রহমান আটকের কারণ জানতে চাইলে পুলিশ কোনো মন্তব্য না করেই ঘটনাস্থল ত্যাগ করে।

জানা গেছে, সিরাজুল হক খন্দকার রানা ২০২৫ সালের ১৬ এপ্রিল ঢাকা থেকে গ্রেপ্তার হন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২৫ মে প্রথমবার জামিন লাভ করলে জেলগেট থেকেই তাকে পুনরায় আটক করা হয়। পরে ২০২৩ সালের একটি শ্রমিক দল কার্যালয় ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই মামলায় এক সপ্তাহের ব্যবধানে জামিন পেলেও ৩ জুন সন্ধ্যায় কারাগার থেকে বের হওয়ার সময় দ্বিতীয় দফায় তাকে আটক করে ডিবি পুলিশ। পরবর্তীতে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিদ মণ্ডলের বাড়িতে ভাঙচুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ, ওই মামলায় দুই সপ্তাহের ব্যবধানে ১৭ জুন আদালত থেকে জামিন লাভ করেন সিরাজুল রানা। শুক্রবার সকালে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে কারাগারের প্রধান ফটকে পৌঁছালে ডিবি পুলিশ তাকে তৃতীয়বারের মতো আটক করে।

তবে সর্বশেষ কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০