মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Share this news with

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমীর শিক্ষকদের অবহেলার কারণে শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যু হয়েছে বলে দাবী করে ওই একাডেমির শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।

মেহেদির সহপাঠীরা জানান, আপন নামের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর আইফোন মোবাইল চুরির অপবাদ দিয়ে একাডেমির দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আপন, হাবিব, জুবায়ের, সালমান, শামীম, জালিস, রাহাত সহ ৯/১০জন শিক্ষার্থী জিজ্ঞাসাবাদের নামে (নীচের শ্রেনির) ৭ম/৮ম শ্রেনির শিক্ষার্থী মেহেদী, ইসমাইল সহ বেশ কয়েকজনকে দফায় দফায় নির্যাতন চালায়। উপায়ান্তর না দেখে মেহেদীসহ নির্যাতিত শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবহিত করলে অধ্যক্ষ তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেন।তারা সাথে সাথে লিখিত অভিযোগ দিলেও অধ্যক্ষ তা আমলে না নিয়ে কালক্ষেপণ করে। পরবর্তীতে লিখিত অভিযোগ দেওয়ার অপরাধে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মেহেদিকে আবারও শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে কলেজ হোস্টেলের বারান্দায় মেহেদী মাফলার পেঁচিয়ে ১৬ জুন মঙ্গলবার বিকালে আত্মহত্যা করে। এ খবর ছড়িয়ে পড়লে মেহেদির আত্মীয়-স্বজন ও বিক্ষুব্ধ জনতা একাডেমিতে হামলা করে ভাঙচুর করে।

এ ব্যাপারে একাডেমির অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান আত্মহননের পথ বেছে নেয় বলে একটি বিবৃতি প্রদান করেন।

রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এক বিবৃতিতে বলেন, স্কুল ছাত্র মেহেদী হাসানের মৃত্যুর দায় একাডেমি কর্তৃপক্ষ কোনভাবেই এড়াতে পারেন না। আমি সঠিক তদন্তের মাধ্যমে সকল দোষীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেক ও রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদেরকে ন্যায় বিচারের আশ্বাস দেন।

এদিকে মেহেদীর মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার দাবি করে রামগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা রামগঞ্জ শহরের চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০