রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Share this news with

ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রজেক্টের আওতায় “জিংক ধান-১০২” শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

উক্ত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড: মুহম্মদ শহীদ উজ জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হারভেস্টপ্লাস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার কৃষিবিদ মোঃ ওয়াহিদুল আমিন তপু, প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ মজিবর রহমান, কৃষিবিদ মোঃ শাহিনুল কবির এবং কৃষিবিদ মোঃ শেখ শরিফুল ইসলাম।

শতাধিক কৃষকের মাঝে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তারা তাঁদের বক্তব্যে মানবদেহে জিংককের প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২,  ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন এবং উপস্থিত সকলের প্রতি জিংক ধানের আবাদের সম্প্রসারণ ও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার রায়, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছা: জিন্নাতুন নেছা, সিকদারহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, এলাকার বীজ, সার ও কীটনাশক ব্যবসায়ী মোঃ আবু সাঈদ, বোর্ড হাট জামে মসজিদের ইমাম মোঃ আশরাফ আলী এবং ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা এবং মোঃ মিজানুর রহমান সহ মিডিয়া ব্যক্তিত্ব।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৩

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৪

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৫

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৬

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৭

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৮

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

৯

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১০

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১১

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১২

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৩

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৫

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৬

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৭

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৮

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

১৯

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

২০