সর্বশেষ
||মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, মাদক সেবনের উপকরণসহ ৬ জন গ্রেফতার||নওগাঁর পোরশায় বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ||হোসেনপুরে মাদকসেবীকে ৩ মাসের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা||নওগাঁ শহরে AI-সক্ষম সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ||মানুষের মুখে প্রায়ই শোনা যায়— “আমি আগে ভালো ছিলাম, কিন্তু মানুষের ধোঁকা আমাকে বদলে দিয়েছে।”||খোলপেটুয়া নদীতে জেলের জালে ১৫ কেজির কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড়||কুমিল্লায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড||টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ||নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু||ময়নামতির গোমতী নদী পারাপারে ভরসা তিন খেয়া ঘাট, যোগাযোগ রক্ষায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত

কুমিল্লায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

Share this news with

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে পুলিশ এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বিশেষ ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাদক সেবনের অপরাধে হাতেনাতে তিন যুবককে আটক করে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) উপজেলার সিদলাই ও চান্দলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সাজাপ্রাপ্ত তিন আসামিকে আজ বিকালেই কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন—মো. সালাউদ্দিন (২৪),উপজেলার সিদলাই গ্রামের মুছলেমের ছেলে।আরিফুল ইসলাম (৪৩), একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।মো. রুবেল (২৬), চান্দলা গ্রামের মো. মতিন খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় বিশেষ অভিযান শুরু করে। অভিযান চলাকালে সিদলাই ও চান্দলা গ্রাম থেকে মাদক সেবনরত অবস্থায় ওই তিন যুবককে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর যুবকদের তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সম্মুখে আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন:”তরুণ সমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের মূল লক্ষ্য। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান একটি চলমান প্রক্রিয়া, যা আগামীতেও সমানতালে অব্যাহত থাকবে।”

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ নিশ্চিত করেছে যে, আদালতের রায় ঘোষণার পর আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে আজ বিকালেই কড়া পুলিশি পাহারায় কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রশাসনের এমন কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, মাদক সেবনের উপকরণসহ ৬ জন গ্রেফতার

নওগাঁর পোরশায় বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

হোসেনপুরে মাদকসেবীকে ৩ মাসের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা

নওগাঁ শহরে AI-সক্ষম সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ

মানুষের মুখে প্রায়ই শোনা যায়— “আমি আগে ভালো ছিলাম, কিন্তু মানুষের ধোঁকা আমাকে বদলে দিয়েছে।”

খোলপেটুয়া নদীতে জেলের জালে ১৫ কেজির কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড়

কুমিল্লায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ

নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

ময়নামতির গোমতী নদী পারাপারে ভরসা তিন খেয়া ঘাট, যোগাযোগ রক্ষায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত

১০

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

১১

অফিস ঘেরাও, টের পেয়ে পালালেন প্রধান শিক্ষক: মান্দায় শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে চাঞ্চল্য

১২

রাউজানে যুবদল নেতা খুন: সিসিটিভি ফুটেজে খুনিরা চিহ্নিত হলেও অধরা, মামলা হয়নি ২ দিনেও

১৩

কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

১৪

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন: বাসযোগ্য নগরের আহ্বান

১৫

বিএনপিপন্থী এমপি কর্তৃক হিজাব নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ ও মানববন্ধন

১৬

বরগুনায় টিকা ও ওষুধ সংকটের হুমকির মুখে প্রাণিসম্পদ খাত

১৭

লালমনিরহাটে আগমনী সমাজ উন্নয়ন সংস্থার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

১৮

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৯

চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে

২০