আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

Share this news with

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে পুলিশ এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বিশেষ ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাদক সেবনের অপরাধে হাতেনাতে তিন যুবককে আটক করে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) উপজেলার সিদলাই ও চান্দলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সাজাপ্রাপ্ত তিন আসামিকে আজ বিকালেই কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন—মো. সালাউদ্দিন (২৪),উপজেলার সিদলাই গ্রামের মুছলেমের ছেলে।আরিফুল ইসলাম (৪৩), একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।মো. রুবেল (২৬), চান্দলা গ্রামের মো. মতিন খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় বিশেষ অভিযান শুরু করে। অভিযান চলাকালে সিদলাই ও চান্দলা গ্রাম থেকে মাদক সেবনরত অবস্থায় ওই তিন যুবককে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর যুবকদের তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সম্মুখে আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন:”তরুণ সমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের মূল লক্ষ্য। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান একটি চলমান প্রক্রিয়া, যা আগামীতেও সমানতালে অব্যাহত থাকবে।”

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ নিশ্চিত করেছে যে, আদালতের রায় ঘোষণার পর আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে আজ বিকালেই কড়া পুলিশি পাহারায় কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রশাসনের এমন কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

সলঙ্গায় সাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

‎হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

১০

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

১১

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

১২

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

১৩

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

১৪

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৫

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

১৬

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

১৭

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১৮

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

১৯

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

২০