মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
১২ জুন ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তজেলা সাইকো সিরিয়াল অপরাধী গোলাম মোর্শেদ গ্রেপ্তার, পুলিশের কাছে স্বীকারোক্তি

Share this news with

নওগাঁ জেলা পুলিশের দীর্ঘ কয়েক মাসের ধারাবাহিক অভিযান, তথ্যপ্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিশ্লেষণের মাধ্যমে ভয়ংকর আন্তজেলা সাইকো সিরিয়াল অপরাধী ও হত্যাকারী গোলাম মোর্শেদ ওরফে মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গাজীপুর থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মে ও জুন মাসে নওগাঁ জেলার ধামইরহাট, বদলগাছি ও পত্নীতলা থানার বিভিন্ন এলাকায় একাধিক ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

অজ্ঞাতপরিচয় ওই সাইকো অপরাধী বৈশাখী কায়দায় নারী ভুক্তভোগীদের ওপর বাঁশ ও ধাতব অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করত। এসব ঘটনায় ৮ থেকে ৯ জন নারী গুরুতর আহত হন এবং একজন নিহত হন।

হামলার পর অভিযুক্ত ব্যক্তি টাকা-পয়সাসহ বিভিন্ন মালামালও চুরি করত।

এদিকে, একই ধরনের অপরাধ দিনাজপুর ও জয়পুরহাট জেলাতেও সংঘটিত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

সেখানে কয়েকজন নারী গুরুতর আহত হওয়ার পাশাপাশি দুই নারী হত্যাকাণ্ডের শিকার হন। এসব ঘটনার সঙ্গেও গোলাম মোর্শেদের সম্পৃক্ততার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে একদল চৌকস কর্মকর্তা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আন্তজেলা সাইকো অপরাধী গোলাম মোর্শেদকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারের পর পুলিশের কাছে তিনি তার অপরাধের কথা স্বীকার করেছেন এবং আদালতেও জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তারা সর্বাত্মকভাবে কাজ করবে। পুলিশের মতে, এই গ্রেপ্তার ন্যায়বিচারের পথকে আরও সুদৃঢ় করবে, সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে এবং জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০